Luka Modric: অবশেষে রিয়েল মাদ্রিদকে চিরবিদায় মদ্রিচের
পিএসজির বিরুদ্ধে ফিফা ক্লাব বিশ্বকাপের সেমিফাইনালে নিজের শেষ ম্যাচটি খেললেন তিনি বৃহস্পতিবার।
Truth of Bengal: দেখতে দেখতে রিয়াল মাদ্রিদের সঙ্গে দীর্ঘ ১৩ বছরের সম্পর্কে দাগ টানলেন দলের তারকা ফুটবলার, তথা ক্রোয়েশিয়ার অধিনায়ক, লুকা মদ্রিচ। পিএসজির বিরুদ্ধে ফিফা ক্লাব বিশ্বকাপের সেমিফাইনালে নিজের শেষ ম্যাচটি খেললেন তিনি বৃহস্পতিবার। পুরো ম্যাচটি তিনি খেলেননি। ৬৪ মিনিটের মাথায় মাঠে নেমেছিলেন জুড বেলিংহ্যামের পরিবর্তে। যদিও এদিন ম্যাচ বড় ব্যবধানে নিজেদের নামে করে নেয় পিএসজি (Luka Modric)।
আরও পড়ুন: Kasba Gangrape: আদালতে জমা তদন্ত রিপোর্ট ও কেস ডায়েরি, পুলিশের তদন্তে সন্তুষ্ট পরিবার
গত মে মাসেই নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেল থেকে রিয়েল ছাড়ার কথা ঘোষণা করেছিলেন লুকা মদ্রিচ। তিনি লিখেছিলেন, “আমি এখানে ২০২২ সালে এসেছিলাম বিশ্বের সেরা জার্সি পড়ার ইচ্ছা নিয়ে। কিন্তু যা পেয়েছি, তা আমি জীবনেও কল্পনা করতে পারিনি। শুধু একজন ফুটবলার হিসেবেই নয়, একজন মানুষ হিসেবেও আমার জীবন পাল্টে দিয়েছে রিয়াল মাদ্রিদ। ইতিহাসের সেরা ক্লাবের এক সফল যুগের অংশ হতে পেরে আমি গর্বিত এবং খুশি (Luka Modric)।”

Truth of bengal fb page: https://www.facebook.com/share/193NB43TzC/
অবশেষে সেই দিনটি আসে। পিএসজির বিরুদ্ধে ফিফা ক্লাব বিশ্বকাপের সেমিফাইনালে রিয়েল খেলতে নামে মেটলাইফ স্টেডিয়ামে। ০-৪ ফলাফলে পরাজিত হয় তারা। প্রথমার্ধেই পিএসজির জয় কার্যত স্পষ্ট হয়ে গেছিল। ৩-০তে এগিয়ে ছিল তারা। দ্বিতীয়ার্ধের ৬৪ মিনিটের মাথায় বেলিংহ্যামের পরিবর্তে মদ্রিচ মাঠে নামেন। তবে তা সত্ত্বেও আরো একটি গোল হজম করতে হয় দলকে। কিন্তু সফরটা খারাপভাবে শেষ হলেও দলের প্রতি অবদানের জন্য যে সকল সমর্থকই তাঁকে মনে রাখবেন, তা না বললেও চলবে। জানা গিয়েছে যে এবার তিনি যোগ দেবেন এসি মিলানে। এক্ষেত্রে দেখার বিষয় যে সেখানে তাঁর সময়টা কেমন কাটে (Luka Modric)।






