Mob Lynching: মোবাইল চুরির অভিযোগে এক যুবককে পিটিয়ে খুন, আটক ৫
A 20-year-old youth was allegedly beaten to death by a group including a civic volunteer over a mobile theft suspicion.
Truth Of Bengal: নয়ন কুইরী, পুরুলিয়া: মোবাইল চুরির অভিযোগে এক যুবককে বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে পিটিয়ে মারার অভিযোগ উঠেছে এক সিভিক ভলেন্টিয়ার সহ কয়েকজন যুবকের বিরুদ্ধে(Mob Lynching)। সোমবার বিকেলে টামনা থানার অন্তর্গত চাকলতোড় গ্রামের বছর ২০ বয়সের তাপস মহাপাত্র নামের এক যুবককে ওই গ্রামেরই কিছু যুবক এবং বলরামপুর থানার অন্তর্গত উরমা গ্রামের কিছু যুবক বাড়ি থেকে ডেকে বের করে মারতে মারতে মোটরসাইকেলে করে নিয়ে যায়, পরে তাকে হাসপাতালে তারাই ভর্তি করে এবং বাড়ির লোককে খবর দেয়। পরে হাসপাতালে মৃত্যু হয় ওই যুবকের।
[আরও পড়ুনঃ Archer Comeback: “ওর প্রত্যাবর্তন প্রশংসনীয়”, আর্চারকে নিয়ে কী বললেন স্টোকসের]
যুবকের সারা শরীরে রয়েছে আঘাতের চিহ্ন। মৃতের বাবা বুধবার সকালে ওই কয়েকজন যুবকের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন টামনা থানায়(Mob Lynching)। যুবকের পরিবারের দাবি, সিভিক ভলেন্টিয়ার সহ কয়েকজন যুবক তাকে পিটিয়ে মেরেছে। তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি তোলেন তারা।
FB POST: https://www.facebook.com/truthofbengal
বিষয়টি নিয়ে বুধবার বিকেলে পুরুলিয়া জেলা পুলিশ সুপার অভিজিৎ বন্দ্যোপাধ্যায় সাংবাদিক সম্মেলন করেন(Mob Lynching)। তিনি জানান, ঘটনায় পাঁচজনকে আটক করা হয়েছে এবং একজনের খোঁজে তল্লাশি চলছে। গোটা ঘটনার তদন্ত করছে পুলিশ।






