রাজ্যের খবর

Dilip Clarified: দিল্লি যাচ্ছেন দিলীপ? উত্তর দিলেন দাবাং নেতা

BJP leader Dilip Ghosh confirms no official trip to Delhi after summons; dispatches speculation about July 21 rally.

Truth Of Bengal: দেবজিৎ মুখার্জি, কলকাতা: মঙ্গলবার বঙ্গ বিজেপির নয়া রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্যের সঙ্গে বৈঠকের পর রাতেই দিল্লি থেকে ডাক পান দলের দাবাং নেতা দিলীপ ঘোষ(Dilip Clarified)। তাঁর সঙ্গে নাকি কিছু কথা রয়েছে কেন্দ্রীয় নেতৃত্বের বলে ডেকে পাঠানো হয়েছে। এবার এই বিষয়ে নিজের বক্তব্য রাখেন দিলীপবাবু। বুধবার, প্রাক্তন রাজ্য সভাপতি জানিয়ে দেন যে তিনি কোন অফিসিয়াল কাজে যাচ্ছেন না। পাশাপাশি, ২১শে জুলাইয়ের মঞ্চেও তাঁকে দেখা যাবে কিনা, সেই প্রশ্নেরও জবাব দেন।

[আরও পড়ুনঃ Eastern Council: রাঁচিতে ইস্টার্ন জোনাল কাউন্সিল বৈঠক, মমতার অনুপস্থিতিতে প্রতিনিধিত্বে চন্দ্রিমা]

দীর্ঘদিন ধরেই মতপার্থক্যের ফলে দলের সঙ্গে দূরত্ব বাড়িয়েছিলেন বঙ্গ বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। দীঘার জগন্নাথ মন্দির উদ্বোধনে যাওয়ার পর সেই দূরত্ব যেন আরো বেড়ে ওঠে(Dilip Clarified)। দলের বিভিন্ন কর্মসূচিতে তাঁকে ডাকা হয়নি। শুধু তাই নয়, যেভাবে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি একের পর এক বোমা ফেলছিলেন, তাতে অনেকেই ধরে নিয়েছিলেন যে ২১শে জুলাইয়ের মঞ্চে তাঁকে দেখা যাবে শাসকদলের পতাকা ধরতে।

FB POST: https://www.facebook.com/truthofbengal

সমস্যার সমাধান করতে দলের নয়া রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য বৈঠক করেন দিলীপ ঘোষের সঙ্গে। এরপর বেরিয়ে দিলীপ ঘোষ সাংবাদিকদের জানিয়েও দেন যে দলের কর্মীরা এক হয়ে লড়াই করবেন এবং ফের একসাথে নবান্নেও যাবেন(Dilip Clarified)। বলা বাহুল্য, এই বৈঠকের পর পরিষ্কার হয়ে যায় যে যাবতীয় ভুল বোঝাবুঝির অবসান হয়েছে এবং গেরুয়া শিবিরের হয়েই তিনি লড়াই চালাবেন। জানা গিয়েছে, বৈঠকের পর নাকি রাতে তাঁর দিল্লিতে ডাক পড়ে। কেন্দ্রীয় নেতৃত্ব নাকি তাঁর সঙ্গে কিছু আলোচনা করতে চান। এবার এই ব্যাপারেই, রোজের মতো প্রাতঃভ্রমণে বেরিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে, নিজের কথা পেশ করেন দিলীপ ঘোষ। তাঁর বক্তব্য, “মাঝেমধ্যেই আমি দিল্লি যেতাম। একটা লম্বা সময় কাটিয়েছি ওখানে। গতকাল বৈঠক হয়েছে এবং এরপর অনেকেই অনেকরকম কথা বলছেন। তবে বলে রাখি কোন অফিসিয়াল কাজে যাচ্ছি না।” ২১শে জুলাই নিয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, “এতদিন ধরে ওরা একরকম কথা চারিদিকে ছড়িয়েছে। গতকালের পর ভাবতে বসেছে যে এবার কি করা যায়। যে যা পারে বলুক। তাতে আমার কিছু যায় আসে না।”

Related Articles