Lava: Blaze AMOLED 5G স্মার্টফোন আনছে Lava
Lava Blaze AMOLED 5G ফোনে 2400×1080 পিক্সেল রেজোলিউশন সাপোর্টেড 6.67 ইঞ্চির Full HD+ 3D কার্ভ AMOLED স্ক্রিন ও MediaTek Dimensity 6300 প্রসেসর রয়েছে।
Truth of Bengal: ভারতের বাজারে ভারতীয় ক্রেতাদের কথা ভেবে ভারতের স্মার্টফোন ব্র্যান্ড Lava ব্লেজ সিরিজের নতুন স্মার্টফোন Lava Blaze AMOLED 5G আনছে। এই ফোনে 6.67 ইঞ্চির ফুল HD+ 3D কার্ভড স্ক্রিন, Dimensity 6300 প্রসেসর, 5,000mAh ব্যাটারি এবং 8GB RAM রয়েছে।
আরও পড়ুন: Accountant Recruitment: উত্তরবঙ্গের জেলায় মিড ডে মিল প্রকল্পের কাজে কর্মী নিয়োগ, কীভাবে করবেন আবেদন
Lava Blaze AMOLED 5G ফোনে 2400×1080 পিক্সেল রেজোলিউশন সাপোর্টেড 6.67 ইঞ্চির Full HD+ 3D কার্ভ AMOLED স্ক্রিন ও MediaTek Dimensity 6300 প্রসেসর রয়েছে। এছাড়াও এই ফোনে Android 14 অপারেটিং সিস্টেম ব্লোটওয়্যার-ফ্রি ভার্সন রয়েছে। নয়া মডেলের স্মার্টফোনে রেয়ার প্যানেলে LED ফ্ল্যাশ সহ 64MP Sony প্রাইমারি ক্যামেরা এবং 2MP সেকেন্ডারি সেন্সর থাকবে। অন্যদিকে সেলফি ও ভিডিও জন্য ফোনটিতে 16MP ক্যামেরা থাকবে।
Truth of Bengal fb page: https://www.facebook.com/share/193NB43TzC/
এছাড়াও Lava Blaze AMOLED 5G ফোনে 5,000mAh ব্যাটারি এবং 33W ফাস্ট চার্জিং সাপোর্ট থাকবে। এই ফোনটি USB Type-C পোর্টের মাধ্যমে চার্জ করা যাবে। সুরক্ষার জন্য Lava Blaze AMOLED 5G ফোনটিতে ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর রয়েছে। কানেক্টিভিটির জন্য ফোনটিতে ডুয়েল সিম 5G, Wi-Fi 802.11ac, Bluetooth 5.2, GPS এবং USB Type-C এর মতো ফিচার রয়েছে।






