চাকরি

Accountant Recruitment: উত্তরবঙ্গের জেলায় মিড ডে মিল প্রকল্পের কাজে কর্মী নিয়োগ, কীভাবে করবেন আবেদন

জলপাইগুড়ি জেলাশাসকের দফতরে মিড ডে মিল সেকশনে অ্যাকাউন্ট্যান্ট পদে আর সদর মহকুমা, মাল মহকুমা, ধূপগুড়ি পুরসভা, মাল পুরসভা, ক্রান্তি মহকুমা, ধূপগুড়ি মহকুমায় সহকারী অ্যাকাউন্ট্যান্ট পদে নিয়োগ করা হবে

Truth of Bengal: উত্তরবঙ্গের জেলা জলপাইগুড়ির চাকরিপ্রার্থীদের জন্য সুখবর। জলপাইগুড়ির জেলাশাসকের দফতর পিএম-পোশন (মিড ডে মিল) প্রকল্পের কাজের জন্য কর্মী নিয়োগ করবে। জলপাইগুড়ি জেলাশাসকের দফতরে মিড ডে মিল সেকশনে অ্যাকাউন্ট্যান্ট পদে আর সদর মহকুমা, মাল মহকুমা, ধূপগুড়ি পুরসভা, মাল পুরসভা, ক্রান্তি মহকুমা, ধূপগুড়ি মহকুমায় সহকারী অ্যাকাউন্ট্যান্ট পদে নিয়োগ করা হবে (Accountant Recruitment)।

আরও পড়ুন: Jet Crash: ভেঙে পড়ল বায়ু সেনার বিমান! আতঙ্ক ছড়াল রাজস্থানের চুরুতে

চাকরির বিজ্ঞাপন অনুযায়ী, অ্যাকাউন্ট্যান্টের কাজে কমপক্ষে ৫ বছরের কাজের অভিজ্ঞতা থাকা অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীরা আবেদন করতে পারেন। জলপাইগুড়ি জেলাশাসকের দফতরে মিড ডে মিল সেকশনে অ্যাকাউন্ট্যান্ট পদে আবেদনের জন্য অ্যাকাউন্ট্যান্টের কাজে কমপক্ষে ৫ বছরের কাজের অভিজ্ঞতা থাকা অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীরা আবেদনের যোগ্য। বয়স হতে হবে ৬৪ বছরের মধ্যে। মাসে বেতন মিলবে ১২ হাজার টাকা করে। শূন্যপদ ১ (Accountant Recruitment)।

Truth of benfal fb page: https://www.facebook.com/share/193NB43TzC/

এছাড়াও সদর মহকুমা, মাল মহকুমা, ধূপগুড়ি পুরসভা, মাল পুরসভা, ক্রান্তি মহকুমা, ধূপগুড়ি মহকুমায় সহকারী অ্যাকাউন্ট্যান্ট পদে শূন্যপদ ১টি করে। অ্যাকাউন্ট্যান্টের কাজে কমপক্ষে ৫ বছরের কাজের অভিজ্ঞতা থাকা অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীরা আবেদনের যোগ্য। বয়স হতে হবে ৬৪ বছরের মধ্যে। মাসে বেতন মিলবে ১১ হাজার টাকা করে। প্রাথমিক ভাবে ১ বছরের চুক্তির ভিত্তিতে নিয়োগ করা হবে। কাজের অভিজ্ঞতা ও দক্ষতার ভিত্তিতে ৬৫ বছর পর্যন্ত চুক্তির মেয়াদ বাড়ানো হতে পারে (Accountant Recruitment)।

কীভাবে করবেন আবেদন

১১ জুলাইয়ের মধ্যে জলপাইগুড়ি কালেক্টরেট ভবনের দোতলায় মিড ডে মিল সেকশনে ড্রপবক্সে সম্পূর্ণ জীবনপঞ্জি, আবেদনপত্র পূরণ করে প্রয়োজনীয় নথিপত্র সমেত সিল করা খামে ভরে জমা দিতে হবে। খামের ওপরে লিখতে হবে —-Application for the post of Accountant /Assistant Accountant(Accountant Recruitment)

Related Articles