Traffic Awareness: ‘চায় পে চর্চা’– পথ নিরাপত্তা ও সাইবার সচেতনতায় কোতুলপুর থানার অভিনব উদ্যোগ
As part of Road Safety Week, Kotulpur Police organized a unique ‘Chai Pe Charcha’ session to raise awareness about traffic rules and cybercrime among locals and drivers.
Truth of Bengal: পথ নিরাপত্তা সপ্তাহ উপলক্ষে কোতুলপুর থানার পক্ষ থেকে ‘সেফ ড্রাইভ, সেভ লাইফ’ কর্মসূচির অঙ্গ হিসেবে এক অভিনব উদ্যোগ নেওয়া হল। আয়োজিত হল ‘চায় পে চর্চা’ অনুষ্ঠান(Traffic Awareness)। কোতুলপুরের প্রাণকেন্দ্র ডাকবাংলো এলাকার একটি জনপ্রিয় চায়ের দোকানে বসেই এদিন পুলিশের এই ব্যতিক্রমী প্রচার কর্মসূচি সম্পন্ন হল। এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন কোতুলপুর থানার সিআই আস্তিক মুখোপাধ্যায়, ভারপ্রাপ্ত আধিকারিক বিন্ধেশ্বর বড়াই এবং ট্রাফিক বিভাগের পুলিশ আধিকারিকরা সহ থানার অন্যান্য পুলিশকর্মীরা। অনুষ্ঠানে ট্র্যাক্টর চালক সহ অন্যান্য গাড়িচালকদের ট্রাফিক নিয়ম, সড়ক নিরাপত্তা এবং সাইবার অপরাধ সংক্রান্ত বিষয়ে সচেতন করা হয়।
[আরও পড়ুনঃ Dalapchand Travel: প্রকৃতির সান্নিধ্যে দুদণ্ড শান্তির স্থল দলাপচাঁদ]
চায়ের টেবিলে বসেই পুলিশের পক্ষ থেকে সাধারণ মানুষকে ‘সেফ ড্রাইভ, সেভ লাইফ’ এবং সাইবার ক্রাইম সম্পর্কে বিস্তারিতভাবে জানানো হল(Traffic Awareness)। এই উদ্যোগে সাধারণ মানুষ অত্যন্ত খুশি। তাঁদের মতে, পুলিশের এমন মানবিক ও ঘনিষ্ঠ প্রয়াসে মানুষের সঙ্গে পুলিশের দূরত্ব অনেকটাই কমে আসবে। কোতুলপুরের সিআই আস্তিক মুখোপাধ্যায় ট্রাফিক নিয়ম ভঙ্গের পরিণতি এবং সচেতনতার গুরুত্ব তুলে ধরেন।
[লিঙ্কঃ https://www.facebook.com/truthofbengal]
অপরদিকে, ভারপ্রাপ্ত আধিকারিক বিন্ধেশ্বর বড়াই সাইবার প্রতারণা, অনলাইন জালিয়াতি এবং ব্যক্তিগত তথ্য সুরক্ষার বিষয়ে বিস্তারিত তথ্য দেন(Traffic Awareness)। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ভবিষ্যতেও এই ধরণের আরও সচেতনতামূলক অনুষ্ঠানের পরিকল্পনা রয়েছে। কারণ মানুষ যদি স্বতঃস্ফূর্তভাবে এই ধরনের কর্মসূচিতে অংশ নেন, তবে দুর্ঘটনা এবং অপরাধ উভয়ই অনেকাংশে কমানো সম্ভব হবে বলে মনে করছে রাজ্য পুলিশ।




