রাজ্যের খবর

Driver Safety: দুর্ঘটনা রুখতে চালকদের চক্ষু পরীক্ষা, বিশেষ উদ্যোগ শান্তিপুর থানার 

Truth Of Bengal: গাড়ি চালকদেরচক্ষুপরীক্ষায় বিশেষ জোর নদিয়ার শান্তিপুর থানা ও শান্তিপুর ট্রাফিক গার্ডের পুলিশের।অনেক সময় ঠিক ভাবে দেখতে না পাওয়ার কারণে দুর্ঘটনা ঘটে থাকে(Driver Safety)। দুর্ঘটনা এড়াতে প্রয়োজন চোখের চিকিৎসা।প্রয়োজনে নির্দিষ্ট পাওয়ারের চশমা ব্যবহার। এই লক্ষ্যকে সামনেরেখেপুলিশের পক্ষ থেকেগাড়ির ড্রাইভারদের চক্ষু পরীক্ষার জন্য বিশেষ শিবির অনুষ্ঠিত হল। পাশাপাশি গাড়ির ড্রাইভারদের স্বাস্থ্যের পরীক্ষাও করা হয়।

[আরও পড়ুনঃ Strike: ধর্মঘটের সমর্থনে যাদবপুরে বিক্ষোভ, সৃজনের সঙ্গে পুলিশের ধস্তাধস্তি, দেখুন সেই ভিডিয়ো]

এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন অ্যাডিশনাল এসপি লাল্টু হালদার। এছাড়াও উপস্থিত ছিলেন এসডিপিও সবিতা গটুওয়াল, শান্তিপুর থানার ওসি অনুপম ঢালী, ওসি ট্রাফিক দীপক শিকদার সহ অন্যান্য আধিকারিকরা(Driver Safety)।বিশিষ্ট চক্ষু বিশেষজ্ঞ ডাক্তার দেবাঞ্জলি রায় উপস্থিত ছিলেন।কল্যাণী জওহরলাল নেহেরু মেডিক্যাল কলেজওহাসপাতালের অতিরিক্ত মেডিক্যাল সুপার ডক্টর অতীন্দ্রনাথ মন্ডল-এর সহযোগিতায় এই কর্মসূচি সফলভাবে সম্পন্ন করা হয়।

FB POST: https://www.facebook.com/truthofbengal

বিভিন্ন বড় গাড়ির ড্রাইভারদের পাশাপাশি অটো ও টোটো ড্রাইভারদের সচেতন করা হয় এই কর্মসূচি থেকে।ডাক্তার অতীন্দ্রনাথ মন্ডল বলেন, পথ দুর্ঘটনা এড়াতে গাড়িচালকদের আরও সচেতন হতে হবে(Driver Safety)।নজর রাখতে হবে নিজেদের স্বাস্থ্যের প্রতি।নিজেদের চোখ পরীক্ষা করে রাখার বিশেষ প্রয়োজন আছে।প্রয়োজনে চশমাও ব্যবহার করতে হবে।ড্রাইভাররা সচেতন হলে পথ দুর্ঘটনা এড়ানো সম্ভব বলে তিনি মনে করেন।

Related Articles