রাজ্যের খবর

Panchayat Takeover: বিরোধী জোটে ভাঙন, উত্তর লক্ষ্মীনারায়ণপুর পঞ্চায়েতের দখল নিল তৃণমূল

Due to opposition alliance break-up, Trinamool Congress captures Uttar Lakshminarayanpur Gram Panchayat in Mandirbazar

Truth of Bengal: দক্ষিণ ২৪ পরগনার মন্দিরবাজার বিধানসভার মথুরাপুর ১ নম্বর ব্লকের উত্তর লক্ষ্মীনারায়ণপুর গ্রাম পঞ্চায়েত এবার হাতছাড়া হল বিরোধীদের। একইসঙ্গে আরও একবার শূন্য হয়ে গেল সিপিআইএম(Panchayat Takeover)। পঞ্চায়েত নির্বাচনে শাসক দলকে পিছনে ফেলে জোটবদ্ধভাবে এর আগে এই পঞ্চায়েতের বোর্ড গঠন করেছিল বিরোধীরা। কিন্তু এবার বিরোধী শিবিরে ভাঙনের জেরে বোর্ড চলে গেল তৃণমূল কংগ্রেসের হাতে।

[আরও পড়ুনঃ Traffic Awareness: ‘চায় পে চর্চা’– পথ নিরাপত্তা ও সাইবার সচেতনতায় কোতুলপুর থানার অভিনব উদ্যোগ]

উত্তর লক্ষ্মীনারায়ণপুর গ্রাম পঞ্চায়েতের আসন সংখ্যা ১৯, যার মধ্যে তৃণমূল কংগ্রেস পেয়েছিল ৮ টি আসন, সিপিআইএম পেয়েছিল ৩ টি আসন, বিজেপি ৫ টি আসন, কংগ্রেস ১টি আসন এবং নির্দল পেয়েছিল ২টি আসন(Panchayat Takeover)। এর পর সিপিআইএম, বিজেপি, কংগ্রেস ও নির্দল জোটবদ্ধভাবে এই পঞ্চায়েতের বোর্ড গঠন করে। কিন্তু এবারে সেই জোটেই বড়সড় ভাঙন। সিপিআইএম ও নির্দল সদস্যরা যোগদান করল শাসক দল তৃণমূল কংগ্রেসে। সোমবার মথুরাপুরে সংসদ অফিসে সুন্দরবন সাংগঠনিক জেলার সভাপতি ও মন্দিরবাজারের বিধায়ক জয়দেব হালদার ও মথুরাপুর ব্লক সভাপতি মানবেন্দ্র হালদারের উপস্থিতিতে তাঁরা তৃণমূলের দলীয় পতাকা হাতে তুলে নেন। যার ফলে মথুরাপুর উত্তর লক্ষ্মীনারায়ণপুর গ্রাম পঞ্চায়েত এবার হাতছাড়া হল বিরোধীদের।

[লিঙ্কঃ https://www.facebook.com/truthofbengal]

অন্যদিকে এই পঞ্চায়েতের কংগ্রেসের প্রধান ইতিমধ্যেই ইস্তফা দিয়েছেন বলে জানা যাচ্ছে। ফলে কিছুদিনের মধ্যেই তৃণমূল কংগ্রেস এই পঞ্চায়েতে নতুন করে বোর্ড গঠন করতে চলেছে(Panchayat Takeover)। এই বিষয়ে মথুরাপুর লোকসভা কেন্দ্রের সাংসদ বাপি হালদার বলেন, ‘উন্নয়নের জোয়ারে সামিল হয়েই বিরোধীরা শাসক দলে যোগদান করেছেন। দীর্ঘদিন ধরেই এই পঞ্চায়েতে কাজ হচ্ছিল না, এলাকার মানুষের অভিযোগ ছিল। আমরা নতুন করে বোর্ড গঠন করে মানুষের উন্নয়নে কাজ করব।’

Related Articles