Tamil Nadu Accident: মর্মান্তিক দুর্ঘটনা তামিলনাড়ুতে! ট্রেনের সঙ্গে ধাক্কা স্কুল বাসের, মৃত কমপক্ষে ৩, আহত বহু
দুর্ঘটনাস্থলেই মৃত্যু হয় দুই স্কুলপড়ুয়ার।

Truth of Bengal: সাতসকালেই ভয়াবহ ট্রেন দুর্ঘটনায়। তামিলনাড়ুর কুড্ডালোর জেলায় মঙ্গলবার ভোরবেলা, রেললাইন পার হওয়ার সময় একটি স্কুলবাসে সজোরে ধাক্কা মারে একটি ট্রেন। দুর্ঘটনাস্থলেই মৃত্যু হয় দুই স্কুলপড়ুয়ার। আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে বাকি আহতদের। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে পুলিশ ও স্থানীয় প্রশাসনের তরফে আশঙ্কা করা হচ্ছে (Tamil Nadu Accident)।
আরও পড়ুন: NRC: এনআরসি নিয়ে উষ্মা প্রকাশ মুখ্যমন্ত্রীর
#Schoolbusaccident : #Tamilnadu
A School Bus Crossing a Railway Track was Hit by a #Train at #Semmankuppam near #Cuddalore, 2 Children Dead and 4 injured (#TrainAccident).
Horrific, at least 2 #Students were killed and 3 others sustained serious injuries after a #SchoolBus… pic.twitter.com/pvi0NUejhO
— Surya Reddy (@jsuryareddy) July 8, 2025
প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, এদিন সকাল সাড়ে সাতটা নাগাদ সেমাঙ্গুপ্পামের কাছে একটি অরক্ষিত লেভেল ক্রসিং পার হচ্ছিল একটি স্কুলবাস। বাসটিতে তখন পাঁচ জন পড়ুয়া ছিলেন। সেই সময় একটি দ্রুতগামী ট্রেন এসে বাসটিকে সজোরে ধাক্কা মারে। প্রচণ্ড ধাক্কায় প্রায় ৫০ মিটার দূরে ছিটকে গিয়ে পড়ে বাসটি। দুর্ঘটনার তীব্রতায় বাসটি চূর্ণবিচূর্ণ হয়ে যায় (Tamil Nadu Accident)।
প্রত্যক্ষদর্শীদের দাবি, লেভেল ক্রসিংয়ের প্রহরী দায়িত্বে ছিলেন না—ঘুমিয়ে পড়েছিলেন বলেই এই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পরই স্থানীয় বাসিন্দারা ছুটে এসে উদ্ধারকাজে হাত লাগান। পরে রেল পুলিশ ও জেলা পুলিশের বিশাল বাহিনী ঘটনাস্থলে পৌঁছায় এবং আহতদের দ্রুত স্থানীয় হাসপাতালে পাঠানো হয়। সেখানেই মৃত্যু হয় দুই পড়ুয়ার। আহত বাকি তিনজন ও বাসচালকের অবস্থা অত্যন্ত সংকটজনক বলে জানা গিয়েছে।
Truth of Bengal fb page: https://www.facebook.com/share/193NB43TzC/
পুলিশ ও রেল দফতরের উচ্চপদস্থ আধিকারিকরা ইতিমধ্যেই ঘটনাস্থল পরিদর্শন করেছেন। প্রাথমিক তদন্তে অনুমান, তাড়াহুড়ো করে রেললাইন পার হওয়ার সময়েই বাসটি দুর্ঘটনার কবলে পড়ে।






