Medical Verdict: “যোগ্য জবাব দিয়েছে আদালত” কাউন্সিলের নির্দেশ খারিজ প্রসঙ্গে দাবি শান্তনুর
Truth Of Bengal: দেবজিৎ মুখার্জি, কলকাতা: আদালতের রায় নিয়ে খুললেন শাসকদল তৃণমূল কংগ্রেসের চিকিৎসক নেতা শান্তনু সেন। রাজ্য মেডিকেল কাউন্সিলের নির্দেশ খারিজ করার পর তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে নিজের অবস্থান জানান। তাঁর দাবি, ভয় পেয়েই এমন একটি সিদ্ধান্ত নেওয়া হয়েছিল তাঁর বিরুদ্ধে(Medical Verdict)। এখানেই শেষ নয়, তিনি এটাও দাবি করেন যে আদালতের তরফ থেকে যোগ্য জবাব দেওয়া হয়েছে।
[আরও পড়ুন: Capital Express: ‘টেল অফ টু ক্যাপিটালস’- রাজধানীর কোচে ইতিহাসের ছোঁয়া, যাত্রায় নতুন স্বাদ]
কয়েকদিন আগে ‘এফআরসিপি গ্লাসগো’ নামের বিদেশি ডিগ্রি ব্যবহার করার অভিযোগ তুলে দু’বছরের জন্য তাঁর রেজিস্ট্রেশন বাতিল করে দেওয়া হয় শান্তনু সেনের। এরপরই তিনি আদালতের দ্বারস্থ হন এবং মামলা করেন(Medical Verdict)। সোমবার সেই মামলার শুনানি ছিল। কোর্টের তরফ থেকে কাউন্সিলের সেই নির্দেশ খারিজ করে দেওয়া হয়। কিন্তু এর সঙ্গে এটাও জানিয়ে দেওয়া হয় যে কাউন্সিল চাইলে ফের মামলা করতে পারবে।
FB link: https://www.facebook.com/truthofbengal
আইনি লড়াইয়ে এই জয়ের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে নিজের বক্তব্য রাখেন শান্তনু সেন(Medical Verdict)। তিনি বলেন, “আমাকে ভয় পায়। তাই সরানোর জন্য উঠে পড়ে লেগেছে। বাড়ি চলে যেতাম পদ ছেড়ে যদি রাজ্য মেডিকেল কাউন্সিলের সভাপতি হতাম। আমি চ্যালেঞ্জ করে বলেছিলাম আমাকে সাসপেন্ড করে দেখান। যোগ্য জবাব দিয়েছে আদালত। এরপর কাউন্সিল সভাপতি সুদীপ্ত রায়কে আক্রমণ করে তিনি বলেন, “ওনাদের জন্য চিকিৎসকরা মুখ ঘুরিয়ে নিচ্ছে আমাদের সরকারের থেকে। উনি এমন কাজ বয়সের ভারে করছেন।” অন্যদিকে সুদীপ্ত রায় বলেছেন, “যা চেয়েছিলাম আমরা, সেটাই হয়েছে।”






