Sony BRAVIA 5 TV: এআই ফিচারযুক্ত BRAVIA 5 সিরিজের প্রিমিয়াম রেঞ্জের টিভি আনল Sony
দিকে ৭৫ ইঞ্চি ও ৮৫ ইঞ্চি স্ক্রিন মডেলের দাম পড়বে যথাক্রমে ২,৮৪,৯৯০ টাকা ও ৪,১৭,৯৯০ টাকা।
Truth of Bengal: ভারতীয় ক্রেতাদের জন্য ভারতের বাজারে Sony BRAVIA 5 সিরিজের প্রিমিয়াম রেঞ্জের ৫৫, ৬৫, ৭৫ এবং ৮৫ ইঞ্চি স্ক্রিন সাইজের টিভি আনল Sony। দাম শুরু হবে প্রায় ১,৩৭,০০০ টাকা থেকে। Sony BRAVIA 5 সিরিজের টিভিগুলিতে পাওয়া যাবে ৪কে আল্ট্রা এইচডি ডিসপ্লে, কগনিটিভ প্রসেসর এক্সআর, ৪০ ওয়াট সাউন্ড আউটপুট ও AI ফিচার।( Sony BRAVIA 5 TV)
[আরও পড়ুনঃ Capital Express: ‘টেল অফ টু ক্যাপিটালস’- রাজধানীর কোচে ইতিহাসের ছোঁয়া, যাত্রায় নতুন স্বাদ]
৫৫ ইঞ্চি মডেলের দাম ১,৩৭,৭৪০ টাকা। আবার ৬৫ ইঞ্চি মডেলের দাম পড়বে ১,৭৩,৮৪০ টাকা। এদিকে ৭৫ ইঞ্চি ও ৮৫ ইঞ্চি স্ক্রিন মডেলের দাম পড়বে যথাক্রমে ২,৮৪,৯৯০ টাকা ও ৪,১৭,৯৯০ টাকা। সব মডেলের সঙ্গে ২ বছরের ওয়ারেন্টি পাওয়া যাবে। প্রতিটি মডেলেই আছে ৪কে আল্ট্রা এইচডি (৩৮৪০ x ২১৬০ পিক্সেল) এলসিডি প্যানেল এবং Mini LED ব্যাকলাইটিং। ছবির মান সুন্দর করতে এতে সোনির কগনিটিভ প্রসেসর এক্সআর ব্যবহার করা হয়েছে।
টিভিগুলি চলবে অ্যান্ড্রয়েড টিভি প্ল্যাটফর্মে এবং এগুলিতে গুগল টিভি ইন্টারফেস পাওয়া যাবে। থাকবে ইন-বিল্ট মাইক্রোফোন, ভয়েস রিমোট, Google Play Store অ্যাক্সেস।( Sony BRAVIA 5 TV)
[লিঙ্কঃ https://www.facebook.com/truthofbengal]
এর কানেক্টিভিটি অপশনের মধ্যে আছে ওয়াই-ফাই ৬, ব্লুটুথ ৫.৩, চারটি এইচডিএমআই ২.১ পোর্ট, দুটি ইউএসবি, ক্রোমকাস্ট ইত্যাদির মতো ফিচার। Sony BRAVIA 5 TV সিরিজে চারটি ১০ ওয়াট স্পিকার মিলিয়ে মোট ৪০ ওয়াট সাউন্ড আউটপুট পাওয়া যাবে। এতে ডলবি অডিও, ডলবি অ্যাটমস, ডিটিএস:এক্স -এর মতো প্রযুক্তির সঙ্গে পাওয়া যাবে অ্যাকুস্টিক সেন্টার সিঙ্ক ও ভয়েস জুম ৩ সাপোর্ট। টিভিগুলিতে XR Triluminos Pro প্রযুক্তির সঙ্গে এক্সআর কনট্রাস্ট বুস্টার ১০, এক্সআর মোশন ক্ল্যারিটি, এক্সআর ক্লিয়ার ইমেজ সাপোর্ট প্রযুক্তি রয়েছে। গেমারদের জন্য মডেলগুলিতে গেম মেনু ২, অটো এইচডিআর টোন ম্যাপিং ভিআরার, এএলএলএম ইত্যাদি ফিচার রয়েছে।



