India Vs England: ম্যাচ জিতে নজির গড়ল গম্ভীর-শুভমনের ভারত
বিবার ম্যাচ জেতা শুধু নয়, এর পাশাপাশি বেশ কিছু রেকর্ডেরও নজির ঝুলিতে পুড়েছে ভারত।
Truth of Bengal: অবশেষে ইংল্যান্ডের দর্পকে চূর্ণ করে এজবাস্টনের ২২ গজে রুট-স্টোকসদের ৩৩৬ রানে হারাল গম্ভীর ব্রিগেড। দীর্ঘ ৬৩ বছর পর এই মাঠে ফের ম্যাচ হারল ইংল্যান্ড। এশিয়ার প্রথম কোনও দল হিসেবে জয়ের স্বাদ পেল ভারত। এর আগে আটবার চেষ্টা করেও ভারতকে এজবাস্টন থেকে শুকনো মুখেই মাঠ ছাড়তে হয়েছে। রবিবার ম্যাচ জেতা শুধু নয়, এর পাশাপাশি বেশ কিছু রেকর্ডেরও নজির ঝুলিতে পুড়েছে ভারত।( India Vs England)
এক নজরে দেখে নেওয়া যাক ভারত এই মাঠে কী কী নজির গড়ল?
(১) রানের দিক থেকে সবচেয়ে বড় ব্যবধানে জয় ভারতেরঃ রানের দিক ভারতের ৩৩৬ রানের জয় টেস্ট ইতিহাসে সবচেয়ে বড় ব্যবধানে জয়। এর আগে টিম ইন্ডিয়া বিদেশের মাঠে সবচেয়ে বেশি ব্যবধানে জয় পেয়েছিল ক্যারিবিয়ানদের বিপক্ষে। ২০১৯ সালে টিম ইন্ডিয়া নর্থ সাউন্ডে ওয়েস্ট ইন্ডিজকে পরাজিত করেছিল ৩১৮ রানে।
[আরও পড়ুনঃ Tariff Threat: ট্রাম্পের হুঁশিয়ারি: ব্রিকস সদস্য হলে ১০% অতিরিক্ত শুল্ক, নড়েচড়ে বসল নয়াদিল্লি!]
(২) দেখে নেওয়া যাক বিদেশের মাঠে ভারত এর আগে যে ম্যাচগুলিতে সবচেয়ে বড় ব্যবধানে জয় পেয়েছেঃ
এজবাস্টন-২০২৫, ভারত বনাম ইংল্যান্ড ভারত জয়ী ৩৩৬ রানে।
নর্থ সাউন্ড- ২০১৯, ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজ, ভারত জয়ী ৩১৮ রানে।
গল- ২০১৭, ভারত বনাম শ্রীলঙ্কা, ভারত জয়ী ৩০৪ রানে।
পার্থ-২০২৪- ভারত বনাম অস্ট্রেলিয়া, ভারত জয়ী ২৯৫ রানে।
লর্ডস-১৯৮৬- ভারত বনাম ইংল্যান্ড, ভারত জয়ী ২৭৯ রানে।
[লিঙ্কঃ https://www.facebook.com/truthofbengal]
(৩) আকাশদীপের নজিরঃ এজবাস্টনে দ্বিতীয় টেস্টে ভারত বনাম ইংল্যান্ড ম্যাচে বল হাতে দুরন্ত পারফরম্যান্স করেছেন পেসার আকাশদীপ। ছ’টি উইকেট ঝুলিতে পুড়েছেন তিনি। তবে দুই ইনিংস মিলিয়ে বাংলার পেসারের সংগ্রহ ১০ উইকেট। এর ফলে টেমস পাড়ে সফলতম ভারতীয় বোলারদের এলিট লিস্টে নিজের নাম লিপিবদ্ধ করলেন আকাশ। এবং সঙ্গে সঙ্গে ভেঙে দিলেন প্রাক্তন জাতীয় বোলার চেতন শর্মার রেকর্ড। ১৯৮৬ সালে এই এজবাস্টনের মাঠেই ১৮৮ রান দিয়ে দশটি উইকেট ঝুলিতে পুড়েছিলেন হরিয়ানার চেতন শর্মা। সেখানে আকাশ ১৮৭ রান দিয়ে সমসংখ্যক উইকেট ঝুলিতে পুড়ে পিছনে ফেলে দিলেন প্রাক্তন জাতীয় পেসারকে।( India Vs England)
(৪) এর আগে বল হাতে কোন কোন ভারতীয় বোলার ইংল্যান্ডের মাঠে উল্লেখযোগ্য পারফরম্যান্স করেছিলেনঃ
এজবাস্টন ২০২৫- আকাশদীপ, ১৮৭ রান দিয়ে ১০ উইকেট
এজবাস্টন ১৯৮৬- চেতন শর্মা, ১৮৮ রান দিয়ে ১০ উইকেট
ট্রেন্ট ব্রিজ ২০২১- যশপ্রীত বুমরা, ১১০ রান দিয়ে ৯ উইকেট
ট্রেন্ট ব্রিজ ২০০৭- জাহির খান, ১৩৪ রান দিয়ে ৯ উইকেট
(৫) অধিনায়ক হিসেবে শুভমনের নজিরঃ এজবাস্টনে রবিবার ভারত ম্যাচ জেতার পাশাপাশি অধিনায়ক হিসেবে নজির গড়লেন টিম ইন্ডিয়ার নবাগত দলনেতা শুভমন গিল। শুভমন-ই হলেন প্রথম ভারতীয় অধিনায়ক হিসেবে শুধু নয়, এশিয়ার প্রথম অধিনায়ক হিসেবে এই মাঠে ম্যাচ জেতার নজির গড়লেন। এর আগে জাতীয় দলের জার্সি গায়ে প্রয়াত মনসুর আলি খান পতৌদি, অজিত ওয়াদেকার, এস বেঙ্কটরাঘবন, কপিল দেব, মহম্মদ আজহারউদ্দিন, মহেন্দ্র সিং ধোনি এবং যশপ্রীত বুমরারা যা পারেননি, তাই করে দেখালেন শুভমন। এছাড়াও শুভমন পিছনে ফেলে দিলেন ভারতের প্রাক্তন অধিনায়ক সুনীল গাভাসকরকেও। শুভমনের আগে ভারতের সর্বকনিষ্ঠ অধিনায়ক হিসেবে বিদেশের মাটিতে রেকর্ড জয়ের নজির গড়েছিলেন গাভাসকর। ১৯৭৬ সালে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ২৬ বছর ২০২ দিন বয়সে ম্যাচ জিতেছিলেন সানি। আর সেখানে শুভমন ম্যাচ জিতলেন ২৫ বছর ৩০১ দিন বয়সে।( India Vs England)






