Rinku Singh: টি-টোয়েন্টিতে শুধু নয়, এবার দেশের হয়ে টেস্ট খেলার স্বপ্ন দেখছেন রিঙ্কু
কিন্তু টি-টোয়েন্টি স্প্যাশালিস্ট হিসেবেই আগামী দিনে থেমে থাকতে চান না রিঙ্কু। তাঁর স্বপ্ন রয়েছে জাতীয় দলের জার্সি গায়ে টেস্ট খেলারও
Truth of Bengal: ভারতীয় ক্রিকেটে বর্তমানে তাঁর পরিচিত টি-টোয়েন্টি স্প্যাশালিস্ট হিসেবে। তিনি হলেন উত্তরপ্রদেশের তরুণ ক্রিকেটার এবং বর্তমানে নাইট রাইডার্স দলের অন্যতম সদস্য রিঙ্কু সিং। কিন্তু টি-টোয়েন্টি স্প্যাশালিস্ট হিসেবেই আগামী দিনে থেমে থাকতে চান না রিঙ্কু। তাঁর স্বপ্ন রয়েছে জাতীয় দলের জার্সি গায়ে টেস্ট খেলারও (Rinku Singh)।
আরও পড়ুনঃ Police Day: পুলিশ দিবসে অভিনব উদ্যোগ, দশম শ্রেণীর ছাত্রী আইসির দায়িত্বে
বর্তমানে উত্তর প্রদেশ টি-টোয়েন্টি লিগ খেলতে ব্যস্ত এই ক্রিকেটার। সোমবার এক বহুল প্রচলিত ইংরেজি সংবাদমাধ্যমকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে রিঙ্কু জানান, ‘আমি যখন ছক্কা মারি, তখন ভক্তরা তা দেখে দারুণ আনন্দ পান। এর জন্য আমি তাঁদের কাছে কৃতজ্ঞ। কিন্তু এটা মাথায় রাখতে হবে আমার রঞ্জি ট্রফির গড়ও কিন্তু খুব ভাল। সেখানে আমার গড় ৫৫-র বেশি। আমি সত্যিই বলছি লাল-বলের ক্রিকেট ম্যাচ খেলে দারুণ আনন্দ অনুভব করি। ইতিমধ্যে আমি ভারতের জার্সি গায়ে দুটো একদিনের ম্যাচেও মাঠে নেমে একটি ম্যাচে ভাল খেলেছিলাম (Rinku Singh)।’
এখানেই শেষ নয়, রিঙ্কুর আরও সংযোজন, ‘আমি কখনই চাই না ক্রিকেট মহলে আমার পরিচয় হোক একজন টি-টোয়েন্টি ক্রিকেটার হিসেবে। এবং আমি বিশ্বাস করি যে কোনও ফর্মাটের ক্রিকেটার হিসেবেই আমার পরিচিত গড়ে উঠুক। আমি চাই সব ধরনের ক্রিকেটে সমান পারফরম্যান্স করে দেখাতে পারব। বর্তমানে আমার মূল লক্ষ্যই হচ্ছে জাতীয় দলের জার্সিতে টেস্ট ম্যাচ খেলার। সেই সুযোগের অপেক্ষাতেই এখন আমি আছি। দেখা যাক এখন কবে সেই সুযোগ আমার সামনে এসে উপস্থিত হয় (Rinku Singh)।’
Truth of Bengal fb page: https://www.facebook.com/truthofbengal
প্রসঙ্গত, ২০২৩ সালে ভারতে অনুষ্ঠিত একদিনের বিশ্বকাপের পরই জাতীয় দলের সঙ্গে দক্ষিণ আফ্রিকা সফরে গিয়েছিলেন রিঙ্কু। এবং প্রোটিয়াদের বিরুদ্ধেই একদিনের ক্রিকেটে অভিষেক হয় তাঁর। সেখানে দুটি ম্যাচে ব্যাট হাতে মাঠে নেমেছিলেন তিনি। সেই ম্যাচ দুটিতে রিঙ্কুর মোট রান ছিল ৫৫। এছাড়া লিস্ট এ ক্রিকেটে ৬২টি ম্যাচে রিঙ্কুর মোট রান ১,৯৯৭। এবং প্রথম শ্রেণির ক্রিকেটে রিঙ্কুর মোট রান ৩,৩৩৬ রান (Rinku Singh)।






