TMCP Scandal: ইউনিয়ন রুমে মদ্যপান টিএমসিপি সভাপতির, সঙ্গে মহিলা! বিজেপির পোস্ট করা ভিডিয়োয় শোরগোল
Controversy erupts as BJP releases a video showing the TMCP president allegedly drinking with a woman inside the union room.
কসবা কাণ্ডের মূল অভিযুক্তের সঙ্গে তৃণমূলের বহু নেতা নেত্রীর ছবি সামনে এসেছে। তারপর থেকে নানা অভিযোগ উঠছে তৃণমূলের বিরুদ্ধে (TMCP Scandal)। কয়েকদিন আগে তৃণমূলের বহিস্কৃত নেত্রী রাজন্যা টিএমসিপি দাদাদের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ এনেছে। তারপর কাকদ্বীপ কলেজে কলেজেরই তৃণমূল নেতা-কর্মীদের অস্থায়ী কর্মী নিয়োগ করার ঘটনায়ও শোরগোল শুরু হয়। তারই মাঝে ফের বিতর্কে তৃণমূল! এবার বালুরঘাট কলেজের ইউনিয়ন রুমের একটি ভিডিয়োকে ঘিরে শুরু হয়েছে তুমুল শোরগোল।
[আরও পড়ুন: Bihar shootout: ফের বিহারে প্রকাশ্যে গুলি! খুন বেসরকারি স্কুল মালিক]
ভিডিয়োটি পোস্ট করেছে বিজেপি। তাদের দাবি এটি ২০২২ সালের ভিডিয়ো। সেই পোস্ট করা এই ভিডিয়োতে দেখা যাচ্ছে, কলেজের ইউনিয়ন রুমে ভিতর বসে মদ্যপান করছে টিএমসিপি সভাপতি। বঙ্গ বিজেপির এক্স হ্যান্ডেলে পোস্ট করা ওই ভিডিয়োর ক্যাপশানে লেখা রয়েছে, ‘ বালুরঘাট কলেজের ইউনিয়ন রুমে ক্যাম্পাসের ভিতরেই মহিলাকে নিয়ে মদ্যপান টিএমসিপি সভাপতির। মদ, মহিলা ও নোংরা রাজনীতি, এটাই তৃণমূলের আসল মুখ! কসবা থেকে সন্দেশখালি, টিএমসিপি ইউনিয়ন রুম, পার্টি অফিস আসলে মহিলাদের বিরুদ্ধে অপরাধের ডেরা। তৃণমূলে যোগ দিতে হলে, হয় আপনাকে বিকৃতমনস্ক হতে হবে, নয়তো আক্রমণকারী হতে হবে‘। যদিও এই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আমাদের পোর্টাল (TMCP Scandal)।
Drinks, Women, Dirty Politics. That’s the real face of TMC!
A 2022 video shows Balurghat TMCP President drinking with women inside a college union room. Yes, inside the campus!
From Kasba to Sandeshkhali, TMCP union rooms and TMC party offices have become dens of exploitation… pic.twitter.com/FsctJWiapE
— BJP West Bengal (@BJP4Bengal) July 6, 2025






