খেলা

Alex Carey: “এমন উইকেটে খেলার মজাই আলাদা” সিরিজ জয়ে বক্তব্য কেরির

সৌজন্যে ম্যাচের চতুর্থ দিনে মিচেল স্টার্কের দাপুটে বোলিং ও নেথান লায়নের স্পিন ম্যাজিক।

Truth Of Bengal: ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে তিন ম্যাচের টেস্ট সিরিজ জিতে নিল অস্ট্রেলিয়া। গ্রেনেডাতে দ্বিতীয় টেস্টে তারা উইন্ডিজদের পরাজিত করল বড় ব্যবধানে। ১৩৩ রানে জয় পায় তারা। সৌজন্যে ম্যাচের চতুর্থ দিনে মিচেল স্টার্কের দাপুটে বোলিং ও নেথান লায়নের স্পিন ম্যাজিক। যদিও বাকিরাও বেশ হিমশিম খাইয়েছেন ক্যারিবিয়ান ব্যাটিং বিভাগকে। সবমিলিয়ে, একটা বড় জয় পেয়েছে অজিরা।(Alex Carey)

তবে এই জয়ে বড় অবদান রেখেছেন দলের তারকা উইকেটরক্ষক ব্যাটার অ্যালেক্স কেরি, যেই কারণে তাঁকে ম্যাচের সেরা ঘোষণা করা হয়। দুই ইনিংসেই তিনি অসাধারণ ব্যাটিং করেন। বলা ভালো, কঠিন পরিস্থিতি থেকে দলকে তুলে আনেন। তাঁর আগ্রাসী ইনিংস দেখে মুগ্ধ হয়েছেন তাঁর সতীর্থ থেকে শুরু করে দলের সমর্থক, সকলেই। প্রাক্তন তারকারাও বেশ প্রশংসা করেছেন কেরির।(Alex Carey)

[আরও পড়ুন:  Dilip Ghosh: তোলপাড় রাজ্য-রাজনীতি!২১ এর মঞ্চে কি চমক? বড় বার্তা দিলীপের, দেখুন ভিডিও]

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে কেরি নিজের ইনিংস প্রসঙ্গে বক্তব্য রাখেন। তিনি জানান কিভাবে উইন্ডিজদের বোলিং আক্রমণ সামলাতে হয়েছে তাঁকে। পাশাপাশি, নিজের সতীর্থদেরও প্রশংসা করেন। কেরি বলেন, “ব্যাটিংয়ের জন্য উইকেট সহজ ছিল বলে আমি মনে করি না। তবে রান করার উদ্দেশ্য নিয়ে নেমেছিলাম। হেড ও ওয়েবস্টারও একই মানসিকতা নিয়ে খেলতে নেমেছিল। ওরা রান করার গতি বজায় রেখেছিল এবং উইন্ডিজদের উপর চাপ সৃষ্টি করেছিল।”(Alex Carey)

লিঙ্কঃ https://www.facebook.com/truthofbengal/

এরপরই গ্রেনেডার পিচ প্রসঙ্গে নিজের বক্তব্য রাখেন কেরি। তিনি বলেন, “এমন উইকেটে খেলার মজাই আলাদা। সহজ ছিল না। তবে আমাদের কাছে পদ্ধতি ছিল সামাল দেওয়ার। বার্বেডসে প্রথম ইনিংসে আমরা পিছিয়েছিলাম এবং তারপর আমরা আক্রমনাত্মক পজিশনে ফিরে আসি। এখানে আমরা ভেবেছিলাম যে উইকেটের অবনতি হবে। তাই টস জেতা গুরুত্বপূর্ণ ছিল। দলের সিরিজ জয়ে অবদান রাখতে পেরে খুশি। দু’বছর আগে ওরা আমাদের দেশে খেলতে এসেছিল। কিন্তু তখন আমরা সিরিজ জিততে পারিনি। তবে এখানে এসে তা করে দেখাতে পেরে দারুণ লাগছে।”