Kartik Maharaj: কার্তিক মহারাজকে ‘সন্ন্যাসীদের কলঙ্ক’ তকমা নির্যাতিতার পরিবারের
Survivor’s family brands Kartik Maharaj a ‘disgrace to monks’ over rape charges, warning BJP of political damage.
Truth Of Bengal: দেবজিৎ মুখার্জি, কলকাতা: চাকরির বিনিময়ে ধর্ষণ মামলায় এবার বেলডাঙ্গা ভারত সেবাশ্রম সংঘের প্রধান কার্তিক মহারাজের বিরুদ্ধে আওয়াজ ওঠালেন নির্যাতিতার পরিবার। সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল থেকে তাঁকে ‘সন্ন্যাসীদের কলঙ্ক’ তকমা দিলেন(Kartik Maharaj)। এখানেই শেষ নয়, যেহেতু নির্যাতিতার বাবা গেরুয়া শিবিরের নেতা, তাই এটাও দাবি করা হয় যে তাঁকে রাখলে ক্ষতি বিজেপিরই হবে। মেয়ের প্রতি হওয়া অবিচারের বিচার চাওয়া হয়।
[আরও পড়ুন: Abhaya Candlelight: অভয়ার হত্যার এক বছর উপলক্ষে নবান্ন অভিযানের ডাক পরিবারের]
নির্যাতিতার পরিবার নওদা থানা এলাকার বাসিন্দা। তাঁদের বক্তব্য, “১৪-১৫ বছর আগে কার্তিক মহারাজের সঙ্গে আমাদের আলাপ হয়(Kartik Maharaj)। তখন থেকেই আমাদের বাড়িতে উনি আসা-যাওয়া করতেন। ওভাবেই আমাদের মেয়ের সঙ্গে আলাপ হয় ওনার। সেই সুযোগকে কাজে লাগিয়েই উনি আমাদের মেয়ের সঙ্গে শারীরিক অত্যাচার করেছেন। প্রতিটা অবিচারের বিচার চাই আমরা। কার্তিক মহারাজকে রাখা হলে ক্ষতি বিজেপিরই হবে। উনি সন্ন্যাসীদের কলঙ্ক।”
লিঙ্ক: https://www.facebook.com/truthofbengal/
প্রসঙ্গত, ঘটনার সূত্রপাত এক শিক্ষিকার অভিযোগ থেকে। তিনি জানিয়েছিলেন যে চাকরি দেওয়ার বিনিময় পদ্মশ্রী পুরস্কার পাওয়া সন্ন্যাসী কার্তিক মহারাজ তাঁকে ধর্ষণ করেছেন(Kartik Maharaj)। এফআইআর দায়ের হওয়ার পরই নবগ্রাম থানা থেকে তাঁকে হাজিরা দেওয়ার কথা বলা হয়। তবে তিনি কলকাতা হাই কোর্টের শরণাপন্ন হন এবং এফআইআর বাতিলের আবেদন করেন। এখনো পর্যন্ত সেই মামলা শুনানি চলছে এবং আদালতের তরফ থেকে জানিয়ে দেওয়া হয়েছে আসন্ন সোমবার পর্যন্ত তাঁর বিরুদ্ধে কোন পদক্ষেপ নেওয়া যাবে না। এবার দেখার এই মামলার জল কতদূর গড়ায়।






