দেশ

Temple Dresscode: নারীদের পোশাককে কেন্দ্র করে মধ্যপ্রদেশের মন্দিরগুলিতে বিতর্কিত পোস্টার

Controversial posters in Madhya Pradesh temples demanding women follow traditional dress codes have sparked backlash on social media.

Truth Of Bengal: দেবজিৎ মুখার্জি: নারী নির্যাতন বা ধর্ষণের পর এবার বিজেপি শাসিত রাজ্যে দেখা গেল নারী স্বাধীনতা নিয়ে বিতর্কিত পোস্টার। ঘটনাটি ঘটেছে মধ্যপ্রদেশে(Temple Dresscode)। রাজ্যের ৪০টি মন্দিরে দেখা গিয়েছে সেই পোস্টার। সেই ছবি ভাইরাল হয়ে গেছে বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্লাটফর্মে এবং তা ঘিরে শুরু হয় নিন্দার বন্যা। বলা বাহুল্য, তীব্র সমালোচনার মুখে পড়তে হয়েছে সেখানকার বিজেপি সরকারকে।

[আরও পড়ুন: Kartik Maharaj: কার্তিক মহারাজকে ‘সন্ন্যাসীদের কলঙ্ক’ তকমা নির্যাতিতার পরিবারের]

জানা গিয়েছে, পোস্টারটি দেওয়া হয়েছে ‘মহাকাল সংঘ বজরং দল’ নামে এক সংগঠনের তরফ থেকে(Temple Dresscode)। তাতে লেখা রয়েছে, “মন্দিরে তখনই প্রবেশ করুন যখন ভারতীয় সংস্কৃতি মানতে পারবেন। সেটা যদি না করতে পারেন, তাহলে দর্শন করুন বাইরে থেকে।” এখানেই শেষ নয়, এর সঙ্গে আরও কিছু বিতর্কিত কথা বলা হয়েছে। পোস্টারে লেখা রয়েছে, “মহিলাদের যদি মন্দিরে প্রবেশ করতে হয় তাহলে নিজেদের মাথা ঢেকে রাখতে হবে।”

লিঙ্ক: https://www.facebook.com/truthofbengal/

এই পোস্টার চারিদিকে ছড়িয়ে পড়তেই মুখ খোলা হয়েছে সংগঠনের তরফ থেকে। জেলা মিডিয়া ইনচার্জ অঙ্কিত মিশ্র বলেন, “আমাদের দেশের সংস্কৃতিকে রক্ষা করার উদ্দেশ্যে আপাতত জব্বলপুরের ৩০ থেকে ৪০টি মন্দিরে এই পোস্টারটি দিয়েছি(Temple Dresscode)। ভবিষ্যতে আরো বেশ কিছু মন্দিরে তা দেওয়া হবে। মহিলারা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন মন্দিরের কাজে আর সেই কারণেই আমাদের তরফ থেকে তাঁদের অনুরোধ তাঁরা যেন সংস্কৃতি অনুযায়ী ভারতীয় পোশাক পড়েন।” তবে যুক্তি দেওয়া সত্ত্বেও বিতর্ক থামার নাম নেই। অনেকেই দাবি করেছেন যে এভাবে নারী স্বাধীনতায় হস্তক্ষেপ করা ঠিক নয়। এবার দেখার বিষয় যে শেষ পর্যন্ত কি পদক্ষেপ নেওয়া হয় এই ব্যাপারে।

Related Articles