কলকাতা

Police Custody: কসবা কাণ্ডে অভিযুক্তদের ১০ জুলাই পর্যন্ত পুলিশে হেফাজত, নির্দেশ আলিপুর আদালতের

In the Kasba gangrape case, Alipore Court sends prime accused and two others to 10-day police custody.

Truth Of Bengal: কসবা কাণ্ডে মূল অভিযুক্ত সহ চার অভিযুক্তকে আগামী ১০ দিন পর্যন্ত অর্থাৎ ১০ জুলাই পর্যন্ত পুলিশি হেফাজতে থাকার নির্দেশ (Police Custody)। মঙ্গলবার অভিযুক্তদের আলিপুর আদালতে তোলা হলে এই নির্দেশ দেয় বিচারক।

[আরও পড়ুন: Lawyers Protest: আলিপুর আদালত চত্ত্বরে তুমুল অশান্তি, অভিযুক্তদের কঠোর শাস্তির দাবিতে বিক্ষোভ আইনজীবীদের]

এদিন অভিযুক্তদের আদালতে তোলার পর সরকারি আইনজীবীরা বিচারকের থেকে দশ দিনের পুলিশি হেফাজতের আবেদন রাখেন। সেই আবেদনে সাড়া দিয়ে আলিপুর আদালতের বিচারক আগামী ১০,০৭,২০২৫ অর্থাৎ ১০ দিনের জন্য চার অভিযুক্তকে পুলিশ হেফাজতে পাঠানোর নির্দেশ দেন (Police Custody)।

FB Post: https://www.facebook.com/share/v/15aMwkqhqn/

মঙ্গলবার অভিযুক্ত নিরাপত্তা রক্ষীর জামিনের জন্য বিচারকের কাছে তার আইনজীবী আবেদন করেছিল। কিন্তু সরকারী আইনজীবীরা বলেন, ঘটনার দিন ঘটনাস্থলে সব কিছু জেনেও মুখ বন্ধ করে ছিল নিরাপত্তা রক্ষী। সেকারণে তিনিও সমান ভাবে অপরাধী, তাই এখনই যেন ওনার জামিন না দেওয়া হয় তার আবেদন করা হয়। আইনজীবী জানান এতে তদন্তে প্রভাব পড়তে পারে। বিচারক সবটা শুনে নিরাপত্তা রক্ষির জামিনের আবেদন খারিজ করে দেন (Police Custody)।

Related Articles