বিনোদন

Randhir-Babita: ফের একসঙ্গে রণধীর-ববিতা, বাবা মায়ের সিদ্ধান্তে খুশি করিনা করিশ্মা

১৯৮৮ সাল থেকে আলাদা থাকার পর এবার বড় সিদ্ধান্ত নিলেন রণধীর কাপুর এবং ববিতা। তাঁরা সিদ্ধান্ত নিয়েছেন যে জীবনের শেষ কয়েকটা বছর তাঁরা একসঙ্গেই কাটাবেন।

Truth of Bengal: দীর্ঘ ৩৭ বছর ধরে আলাদা থাকছিলেন অভিনেতা রণধীর কাপুর এবং ববিতা। আলাদা থাকা সত্ত্বেও ডিভোর্সে করেননি তাঁরা। ১৯৮৮ সাল থেকে আলাদা থাকার পর এবার বড় সিদ্ধান্ত নিলেন রণধীর কাপুর এবং ববিতা। তাঁরা সিদ্ধান্ত নিয়েছেন যে জীবনের শেষ কয়েকটা বছর তাঁরা একসঙ্গেই কাটাবেন। রনধীর কাপুর ও ববিতার এই বড় সিদ্ধান্তে অবশ্যই খুশি করিনা ও করিশ্মা দুজনেই। এই খবর আনুষ্ঠানিকভাবে জানিয়েছেন তাঁদের ছোট মেয়ে করিনা কাপুর খান (Randhir-Babita)।

আরও পড়ুনঃ Police Custody: কসবা কাণ্ডে অভিযুক্তদের ১০ জুলাই পর্যন্ত পুলিশে হেফাজত, নির্দেশ আলিপুর আদালতের

সম্প্রতি এক সাক্ষাৎকারে করিনা কাপুর তাঁর অভিভাবকদের ফের একসঙ্গে থাকার সিদ্ধান্ত নিয়ে মুখ খোলেন। তিনি বলেন, সকলের অভিভাবই পৃথিবীর সেরা অভিভাবক হয়ে থাকেন। আর আমার মা-বাবাও দুনিয়ার সেরা অভিভাবক। এখন তাঁরা সিদ্ধান্ত নিয়েছেন যে বৃদ্ধ বয়সে তাঁরা ফের একসঙ্গে থাকবেন হাতে হাত রেখে, যেখান থেকে তাঁরা তাঁদের সফর শুরু করেছিলেন। আর তাই তাঁরা এখন একসঙ্গে থাকতে চাইছেন (Randhir-Babita)।

Truth of Bengal fb page: https://www.facebook.com/share/1DpmwTbAnA/

করিনা এও জানান যে সন্তান হিসাবে বরাবর তিনি ও তাঁর দিদি চেয়েছেন তাঁদের মা-বাবা আবার একসঙ্গে থাকুক। বৃদ্ধ বয়সে তাঁরা আবার পরস্পরের সঙ্গী হোন। বাবা মায়ের ফের একসঙ্গে থাকার খবরে খুশি বড় মেয়ে করিশ্মাও। উল্লেখ্য, কিছুদিন আগেই করিশ্মা কাপুরের প্রাক্তন স্বামী সঞ্জয় কাপুরের মৃত্যু হয়। স্বাভাবিকভাবেই শোকের ছায়া নেমে এসেছিল পরিবারে। সেই পরিস্থিতির মধ্যে বাবা মা রণধীর-ববিতার আবারও একসঙ্গে থাকার সিদ্ধান্তে খুশির আবহ কাপুর পরিবারে (Randhir-Babita)।

Related Articles