Commercial LPG Price: মাসের শুরুতেই স্বস্তির খবর, বড় হারে কমল বাণিজ্যিক গ্যাসের দাম
মঙ্গলবার থেকে সিলিন্ডার প্রতি ৫৮.৫০ টাকা কমেছে বাণিজ্যিক গ্যাসের দাম। নতুন এই মূল্য সোমবার মধ্যরাত থেকেই কার্যকর হয়েছে বলে জানিয়েছে এলপিজি সরবরাহকারী সংস্থাগুলি।
Truth of Bengal: মাসের শুরুতেই বড় স্বস্তির বার্তা ব্যবসায়ীদের জন্য। একধাক্কায় অনেকটা কমল বাণিজ্যিক এলপিজি গ্যাসের দাম। মঙ্গলবার থেকে সিলিন্ডার প্রতি ৫৮.৫০ টাকা কমেছে বাণিজ্যিক গ্যাসের দাম। নতুন এই মূল্য সোমবার মধ্যরাত থেকেই কার্যকর হয়েছে বলে জানিয়েছে এলপিজি সরবরাহকারী সংস্থাগুলি। নতুন দামের ফলে কলকাতায় ১৯ কেজির একটি বাণিজ্যিক সিলিন্ডারের দাম ১৮০২ টাকা থেকে কমে হয়েছে ১৭৪৩.৫০ টাকা। দিল্লিতে আগের দাম ছিল ১৭২৩ টাকা, তা কমে দাঁড়িয়েছে ১৬৬৪.৫০ টাকায় (Commercial LPG Price)।
আরও পড়ুনঃ Bangladesh Election: ২৬-এর এপ্রিলে হবে না বাংলাদেশের নির্বাচন! মার্কিন বিদেশসচিবকে কী জানালেন ইউনূস?
চলতি বছর এ নিয়ে তিনবার কমানো হল বাণিজ্যিক গ্যাসের দাম। এর আগে এপ্রিল মাসে ৪১ টাকা এবং জুন মাসে ২৪ টাকা কমেছিল দাম। যদিও ফেব্রুয়ারিতে ৭ টাকা দাম কমার পর মার্চে ৬ টাকা বাড়ানো হয়েছিল। অর্থাৎ বিশ্ববাজারের দামের সঙ্গে সামঞ্জস্য রেখেই প্রতিমাসে বাণিজ্যিক গ্যাসের দাম পুনর্নির্ধারণ করছে সংস্থাগুলি। উল্লেখযোগ্যভাবে, ফেব্রুয়ারিতে বাজেট ঘোষণার আগে এবং জানুয়ারিতেও বাণিজ্যিক গ্যাসের দাম সামান্য কমানো হয়েছিল। তবে গত মাসে সামান্য মূল্যবৃদ্ধি লক্ষ্য করা যায় (Commercial LPG Price)।
Truth of Bengal fb page: https://www.facebook.com/share/1DpmwTbAnA/
যদিও এই দামের হেরফের কেবল বাণিজ্যিক গ্যাসের ক্ষেত্রেই হয়েছে, গৃহস্থালিতে ব্যবহৃত এলপিজি গ্যাসের দামে কোনও পরিবর্তন হয়নি। হোটেল, রেস্তরাঁ ও ক্যাটারিং সার্ভিসের মতো পরিষেবাগুলিতে বাণিজ্যিক গ্যাস ব্যবহার হয়। ফলে দাম কমায় অনেকটাই স্বস্তি মিলবে ব্যবসায়ীদের। পাশাপাশি, এলপিজি চালিত গাড়ির মালিকদের জন্যও এই সিদ্ধান্ত স্বস্তিদায়ক।তবে গৃহস্থদের উপর এই দাম হ্রাসের কোনও প্রত্যক্ষ প্রভাব পড়বে না বলেই মনে করা হচ্ছে। তবুও জ্বালানির খরচ কিছুটা কমায় সামগ্রিকভাবে খরচের ভার কিছুটা হলেও হালকা হবে বলে মত অর্থনীতিবিদদের (Commercial LPG Price)।






