CP in Kasba case: ‘কেস খুবই সেন্সিটিভ’, কসবা কাণ্ডে প্রথম মুখ খুললেন সিপি
Kolkata Police Commissioner Manoj Verma has spoken on the Kasba Law College gang rape case, calling it “highly sensitive.”
Truth Of Bengal: কসবা ল কলেজের গণধর্ষণ কাণ্ডে উতপ্ত রাজ্য রাজনীতি (CP in Kasba case)। এবার এই নৃশংস স্পর্শকাতর ঘটনা নিয়ে মুখ খুললেন কলকাতা পুলিশ কমিশনার মনোজ ভর্মা। এদিন তিনি বলেন, “সাউথ কলকাতা ল’কলেজে একটি কেস হয়েছে, পুলিশ তদন্ত করছে। কেস খুবই সেন্সিটিভ রয়েছে, তাই আমার খুব একটা ডিটেলস শেয়ার করতে পারছি না।”
‘কেস খুবই সেন্সিটিভ’, কসবা কাণ্ডে প্রথম মুখ খুললেন সিপি pic.twitter.com/V60nfbypJg
— TOB DIGITAL (@DigitalTob) July 1, 2025
[আরও পড়ুন: Bangladesh Election: ২৬-এর এপ্রিলে হবে না বাংলাদেশের নির্বাচন! মার্কিন বিদেশসচিবকে কী জানালেন ইউনূস?]
তিনি আরও যুক্ত করেন, “অনেকে প্রমাণ আমরা সংগ্রহ করেছি । সমস্ত কিছু আমরা বিশ্লেষণ করছি, বাকি যে তদন্তের প্রক্রিয়া রয়েছে, সেটা হচ্ছে। ভিক্টিমের পরিচয় সেন্সিটিভ। সুপ্রিম কোর্টের এবং হাই কোর্টের গাইডলাইন রয়েছে যাতে ভিক্টিমের আইডেন্টিটি কোনওভাবে প্রকাশ না করা হয়। আমাদের কাছে প্রচুর তথ্য এসেছে, যা বিশ্লেষণ করা হচ্ছে । যা যা পদক্ষেপ করার দরকার সব করা হচ্ছে।”
[আরও পড়ুন: Road Accident: রাতের অন্ধকারে প্রাণ কাড়ল সড়ক দুর্ঘটনা, পিকআপ-ডাম্পার সংঘর্ষে মৃত ২]
এই নিন্দনীয় ঘটনায় দ্রুত এফআইআর দায়ের হয়েছে বলে জানান সিপি। অভিযোগ দায়ের হওয়ার ১২ ঘণ্টার মধ্যে মূল অভিযুক্ত সহ তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। পরে তথ্যের ভিত্তিতে ঘটনার সময় কলেজে উপস্থিত থাকা রক্ষীকে গ্রেফতার করা হয় (CP in Kasba case)।






