দেশ

Subhanshu Shukla: মহাকাশ থেকে প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বললেন শুভাংশু শুক্লা

এই নিয়ে শনিবার প্রধানমন্ত্রীর দফতরের তরফে এক্স-এ পোস্ট করা একটি পোস্টে দেখা যায়, হাসিমুখে শুভ্রাংশুর সঙ্গে ভিডিয়ো কলে কথা বলছেন প্রধানমন্ত্রী।

Truth of Bengal: রাকেশ শর্মার পরে দ্বিতীয় ভারতীয় হিসেবে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে পা রাখলেন ভারতীয় বায়ুসেনার গ্রুপ ক্যাপ্টেন শুভাংশু শুক্লা। এই ঐতিহাসিক অভিযানের ৪৯ ঘণ্টা অতিক্রান্ত হতেই শনিবার মহাকাশ ষ্টেশনে থাকা শুভাংশুর সঙ্গে সরাসরি কথা বলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এই নিয়ে শনিবার প্রধানমন্ত্রীর দফতরের তরফে এক্স-এ পোস্ট করা একটি পোস্টে দেখা যায়, হাসিমুখে শুভ্রাংশুর সঙ্গে ভিডিয়ো কলে কথা বলছেন প্রধানমন্ত্রী। পিএমও-র পক্ষ থেকে জানানো হয়েছে, ‘ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে থাকা গ্রুপ ক্যাপ্টেন শুভাংশু শুক্লার সঙ্গে কথোপকথন করেছেন।’ শুভাংশুকে প্রধানমন্ত্রী মোদির বার্তা—‘ আজ মাতৃভূমি থেকে বহু দূরে আছ তুমি, কিন্তু ভারতীয়দের হৃদয়ের সবচেয়ে কাছে রয়েছ।’

[আরও পড়ুনঃ Uttarakhand: টানা বৃষ্টিতে উত্তরাখণ্ডের জাতীয় সড়কে ধস, বন্ধ কেদারনাথ যাত্রা]

উল্লেখ্য গত বুধবার, মার্কিন যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার কেনেডি স্পেস সেন্টার থেকে অ্যাক্সিওম-৪ মিশনের অধীনে মহাকাশে পাড়ি দেন শুক্লা। এই মিশনে তিনি পাইলট হিসেবে দায়িত্ব পালন করছেন। ভারতীয় পতাকা নিয়ে মহাকাশে পৌঁছে আবেগঘন বার্তায় তিনি বলেন,’ আপনাদের ভালোবাসা ও আশীর্বাদেই আমি আজ নিরাপদে আইএসএসে পৌঁছেছি। আমার কাঁধে যে তেরঙ্গা পতাকা আছে, তা দেখে মনে হচ্ছে গোটা দেশ আমার সঙ্গে রয়েছে।’ মহাকাশযাত্রার প্রথম ২৪ ঘণ্টা পার করে গ্রুপ ক্যাপ্টেন শুক্লা জানান, তিনি কিছুটা অসুস্থ বোধ করছেন। অতিরিক্ত ঘুম এবং ভারশূন্য অবস্থার জন্য শরীরের উপর একটা অদ্ভুত প্রভাব পড়ছে বলে জানিয়েছেন তিনি নিজেই। নিজের অভিজ্ঞতা বর্ণনা করতে গিয়ে তিনি বলেন, ‘এখন আমরা ছোট শিশুর মতো অবস্থায় আছি, নতুন করে হাঁটা ও খাওয়ার অভ্যাস করতে হচ্ছে।’ তবে এই ধরনের প্রাথমিক অস্বস্তিকে স্বাভাবিক বলেই ব্যাখ্যা করেছে নাসা।

লিঙ্কঃ https://www.facebook.com/truthofbengal

সংস্থার তরফে জানানো হয়েছে, মহাকাশে মাইক্রোগ্র্যাভিটির কারণে এমনটা হওয়া অস্বাভাবিক নয়। কয়েকদিনের মধ্যেই শরীর এই অবস্থার সঙ্গে মানিয়ে নেবে। এই অভিযানে গ্রুপ ক্যাপ্টেন শুক্লা সহ তাঁর টিমের সদস্যরা ১৪ দিন ধরে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে থাকবেন। সেখানে নানা গবেষণামূলক কাজ ও পরীক্ষা-নিরীক্ষায় অংশ নেবেন তাঁরা। এই ঐতিহাসিক মিশনের মাধ্যমে আবারও বিশ্বের দরবারে ভারতের মহাকাশ গবেষণার জয়গান গাওয়া শুরু হয়েছে। শুভ্রাংশুর এই সাফল্যে গর্বিত গোটা দেশ। আর এবার মহাকাশ ষ্টেশন থেকে ভারতীয় নভশ্বরের সাথে কথা বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

Related Articles