Avinash Sable: বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপের আসরে ভাল ফলই লক্ষ্য অবিনাশের
কেননা এর আগে চোটের কবলে পড়েছিলেন ভারতের শীর্ষ ৩০০০ মিটার স্টিপলচেজ এই অ্যাথলিট।
Truth of Bengal: আগামী সেপ্টম্বরে বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপের আসর অনুষ্ঠিত হবে জাপানের রাজধানী টোকিতে। এই মেগা ইভেন্টে দেশের হয়ে অংশগ্রহণের জন্য তাই এখন থেকেই জোর প্রস্তুতি সারছেন ভারতীয় অ্যাথলেট অবিনাশ সাবলে (Avinash Sable)। এবং দেশের হয়ে নিজের সেরাটা দেওয়াই তাঁর মূল লক্ষ্য বলেও জানান তিনি। কেননা এর আগে চোটের কবলে পড়েছিলেন ভারতের শীর্ষ ৩০০০ মিটার স্টিপলচেজ এই অ্যাথলিট। সেই কারণে দীর্ঘ সময় তাঁকে কাটাতেও হয়েছে মাঠের বাইরে। তবে এসব নিয়ে এখন আর ভাবতে চান না তিনি। অবিনাশের একটাই লক্ষ্য বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপের আসর।
প্রসঙ্গত, এশিয়ান গেমসে স্বর্ণ পদকজয়ী ইতিমধ্যে তাঁর প্রস্তুতি হিসেবে চেন্নাইয়ের উটির পাশাপাশি কখনও বেঙ্গালুরুর স্পোর্টস অথরিটি অফ ইন্ডিয়ার সাউদার্ন সেন্টারে কঠোর অনুশীলন সারছেন। এবং তাঁর সেই অনুশীলন নিয়ে যথেষ্ট আশাবাদী বলেো জানান সাবলে।
[আরও পড়ুনঃ Mahesh: “খিচুড়ি, অন্ন, পায়েস”– মাহেশে প্রস্তুত জগন্নাথের প্রিয় নানান পদ]
এই প্রসঙ্গে সাবলে সংবাদমাধ্যমের প্রতিনিধিদের জানান, ‘গত বছর আমার একদমই ভাল যায়নি। এমনকি আমার মনে হচ্ছিল না যে আবার কখনও ভাল পারফরম্যান্স করতে পারব। কিন্তু পুরও পরিস্থিতি বদলে যায় চলতি বছরের ডায়মন্ড লিগে অংশগ্রহণের পর। তাই এবার আমার একটাই লক্ষ্য বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপের আসরের দিকে নজর দেওয়া।’ অবিনাশ (Avinash Sable) আরও সংযোজন করে বলেন, ‘এই মেগা ইভেন্টে আমার চেষ্টাই থাকবে যাতে আমি নিজের সেরাটা যাতে দিতে পারি।’
[লিঙ্কঃ https://www.facebook.com/truthofbengal]
উল্লেখ্য, সাবলে চলতি বছরের ডায়মন্ড লিগে ৮.২২.৫৯. তাঁর মরসুম শুরু করেছিলেন। তারপর শাওক্সিংয়ে ৮.২৩.৮৫. সময় করেছিলেন। এবং এশিয়ান চ্যাম্পিয়নশিপের আসরে ৮.২০.৯২. সময় নিয়ে সোনা জয় করেছিলেন। এছাড়া সাবলে ৮.০৯.৯১. সময় নিয়ে জাতীয় রেকর্ডের নজিরও রয়েছে তাঁর ঝুলিতে। এখন বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে সাবলে কি ফল করেন তা সময়ই বলবে।


