Highway Romance: চলন্ত গাড়িতে ঠোঁটে ঠোঁট, একে অপরকে জড়াজড়ি, চোকাতে হল মাশুল
বাইকের আরোহী এক ব্যক্তি সেই পুরো দৃশ্য ভিডিও করে ফেলেন।
Truth of Bengal: চণ্ডীগড়-মানালি হাইওয়ের রাতের অন্ধকারে চলন্ত গাড়িতে এক যুগলের উদ্দাম রোম্যান্স দেখে হতবাক পথচারীরা। সানরুফ খুলে গাড়ির ছাদে উঠে একে অপরকে চুম্বন ও আলিঙ্গনে মগ্ন যুগলকে দেখে রীতিমতো শোরগোল পড়ে যায়। বাইকের আরোহী এক ব্যক্তি সেই পুরো দৃশ্য ভিডিও করে ফেলেন। ভিডিওটি ছড়িয়ে পড়তেই নড়েচড়ে বসে ট্রাফিক পুলিশ। শেষমেশ যুগলকে ৪০০০ টাকা জরিমানা গুনতে হয় (Highway Romance)।
ঘটনাটি ঘটেছে চণ্ডীগড়-মানালি চার লেনের হাইওয়েতে। জানা গিয়েছে, গাড়িটি হরিয়ানার গুহলা গ্রামের আরটিও-র অন্তর্ভুক্ত। ভিডিওতে দেখা যায়, চলন্ত গাড়ির সানরুফ দিয়ে মাথা বের করে দাঁড়িয়ে PDA-তে মত্ত যুগল আশেপাশের পরিস্থিতি একেবারেই উপেক্ষা করছেন। এমনকী, অন্যান্য গাড়ি তাদের কাছ দিয়ে চলে গেলেও তাতে তাঁদের রোম্যান্সে ছেদ পড়েনি। বরং তাঁরা হাসিমুখে সে মুহূর্তকে উপভোগ করতে থাকেন (Highway Romance)
एक और धाकड़ जी सनरूफ खोलकर शक्ति प्रदर्शन कर रहे हैं। Video चंडीगढ़–मनाली फोरलेन हाईवे की है। pic.twitter.com/VjqgKYHsjn
— Sachin Gupta (@SachinGuptaUP) June 25, 2025
তবে শুধু পথচলতি মানুষের নয়, প্রশাসনেরও চোখে পড়ে ভিডিওটি। ট্রাফিক আইন ভাঙার পাশাপাশি ‘জনসমক্ষে অশ্লীল আচরণ’-এর অভিযোগে তাঁদের বিরুদ্ধে জরিমানা ধার্য করা হয়। যদিও ভারতীয় দণ্ডবিধিতে PDA-কে সরাসরি অপরাধ হিসেবে ধরা না হলেও, কোনও ব্যক্তি বা দম্পতির প্রকাশ্যে ‘অশ্লীল’ আচরণ যদি অন্যদের বিরক্ত করে, তা শাস্তিযোগ্য বলে বিবেচিত হয়। সেই সূত্রেই জরিমানার অঙ্ক দাঁড়ায় ৪০০০ টাকা (Highway Romance)।
এই প্রথম নয়, মানালি এলাকায় পর্যটকদের উচ্ছৃঙ্খল আচরণের নজির আগেও সামনে এসেছে। সম্প্রতি ২২ জুন, ভাইরাল হয় আরেকটি ভিডিয়ো, যেখানে দেখা যায়—একদল যুবক চলন্ত গাড়ির জানালা ও সানরুফ দিয়ে মাথা বের করে পার্টি করছে এবং খোলা গাড়িতে বসেই মদ্যপান করছে। সেই ঘটনায় সংশ্লিষ্টদের ২,৫০০ টাকা জরিমানা করা হয়। সব মিলিয়ে, পাহাড়ি হাইওয়েতে পর্যটকদের এই ধরনের বেপরোয়া আচরণ প্রশাসনের কাছে ক্রমেই চিন্তার কারণ হয়ে উঠছে। আইন বলছে—উন্মাদনা হতে পারে ব্যক্তিগত, তবে রাস্তা কারও ব্যক্তিগত জায়গা নয়। তাই রোম্যান্স হোক বা পার্টি—নির্দিষ্ট সীমারেখা পেরোলেই ধরা পড়বে ক্যামেরায়, আর পড়বে আইনের ফাঁদে (Highway Romance)।






