Messi Birthday Draw: মেসির ৩৮তম জন্মদিনেই নতুন ইতিহাস ব্রাজিলিয়ান ক্লাবের
ম্যাচ থেকে জয় নিয়েই ভক্তদের জন্মদিনের উপহার দেওয়ার কথা ভেবেছিলেন মিয়ামির আর্জেন্টাইন অধিনায়ক লিওনেল মেসি।
Truth of Bengal: ৩৮তম জন্মদিন বলে কথা। কাজেই বিশেষ এই দিনের আগে ক্লাব বিশ্বকাপের গুরুত্বপূর্ণ ম্যাচে প্রতিবেশী দেশ ব্রাজিলের পালমেইরাসের মুখোমুখি হয়েছিল ইন্টার মিয়ামি। ম্যাচ থেকে জয় নিয়েই ভক্তদের জন্মদিনের উপহার দেওয়ার কথা ভেবেছিলেন মিয়ামির আর্জেন্টাইন অধিনায়ক লিওনেল মেসি। কিন্তু তাঁর সেই আশা পূরণ হল না। মেসি-সুয়ারেজদের সঙ্গে পিছিয়ে পড়েও শেষ পর্যন্ত ২-২ গোলে ম্যাচ শেষ করল পালমেইরাস। রচনা করল ঘুড়ে দাঁড়ানোর এক নতুন ইতিহাসের (Messi Birthday Draw)।
লড়াই, আর লড়াইয়ের অদম্য শক্তির জেরেই ম্যাচের শেষ অর্ধে দু’দুটি গোল করে মিয়ামির জয় আটকে দিল পালমেইরাস। মিয়ামির হার্ড রক স্টেডিয়ামে ম্যাচের শুরু থেকেই মেসি-সুয়ারেজদের মত আক্রমণে ঝড় তুলতে থাকেন পালমেইরাস ফুটবলাররাও। তবে বলের পজিশনের দিক দিয়ে প্রতিপক্ষের থেকে এগিয়ে ছিলেন মেসিরা। ম্যাচের ১৬ মিনিটে প্রথম এগিয়ে দেন আলেন্দে। এরপর প্রথমার্ধে আর কোনও পক্ষই কোনও গোল করতে পারেনি (Messi Birthday Draw)।
আরও পড়ুনঃ Rinku Wedding: বিয়ের তারিখ পরিবর্তন করলেন নাইট ক্রিকেটার
দ্বিতীয়ার্ধের খেলা শুরু হতেই দুই দলই আক্রমণে আসতে শুরু করে। ম্যাচের ৬৫ মিনিট নাগাদ ইন্টার মিয়ামির হয়ে ফের ব্যবধান বাড়ান উরুগুয়েন স্ট্রাইকার লুইস সুয়ারেজ। দু’ গোলে পিছিয়ে পড়লেও গোল শোধের জন্য নিজেদের আক্রমণাত্মক ফুটবল থেকে কখনই পিছিয়ে আসেনি ব্রাজিলের দলটি। তারই ফল তারা পেল হাতেনাতে। ম্যাচের ৮০ মিনিটে পালমেইরাসের হয়ে প্রথম ব্যবধান কমান পাউলিনহো। এর সাত মিনিটে বাদেই সমতার গোল পেয়ে যায় ব্রাজিলিয়ান ক্লাব। এবার তাদের হয়ে স্কোরশিটে নাম তুলে দলের পতন রোধ করলেন মাউরিসিও (Messi Birthday Draw)।
মিয়ামির সঙ্গে ম্যাচ ড্র করে গ্রুপ এ থেকে শীর্ষ দল হিসেবে পরবর্তী রাউন্ডে জায়গা করে নিল ব্রাজিলের ক্লাবটি। ৩ ম্যাচে তাদের পয়েন্ট ৫। অপর দিকে সমসংখ্যক পয়েন্ট রয়েছে মিয়ামির-ও। কিন্তু গোল ব্যবধানে এগিয়ে থাকার সুবাদে গ্রুপ শীর্ষে থাকল পালমেইরাস। এই টুর্নামেন্টের অপর ম্যাচে রুদ্ধশ্বাস লড়াই হল পোর্তো ও আল আহলির মধ্যে। এই ম্যাচটিও শেষ হয় ৪-৪ গোলে। আল আহলির হয়ে হ্যাটট্রিক করেন ওয়েসাম আবু আলি। বাকি একটি গোল করেন মহম্মদ আলি বিন। অপর দিকে পোর্তোর হয়ে স্কোরশিটে নাম তোলেন রড্রিগো মোরা, উইলিয়াম গোমস, সামু আঘেওয়া ও পেপে (Messi Birthday Draw)।
Truth of Bengal fb page: https://www.facebook.com/share/1DpmwTbAnA/
অপর দিকে দ্বিতীয় ম্যাচেও জয় পেল আটলেটিকো মাদ্রিদ। ১-০ গোলের ব্যবধানে তারা পরাজিত করল বোটাফোগোকে। মাদ্রিদের ক্লাবটির হয়ে একমাত্র গোল গ্রিয়েজম্যানের। অ্যাটলেটিকো মাদ্রিদের মত জয় পেয়েছে পিএসজি-ও। লুইস এনরিকের দল ২-০ গোলের ব্যবধানে পরাজিত করল সিয়াটেল সাউন্ডনেসকে। ম্যাচ জিতে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েই শেষ ষোলোয় জায়গা পাকা করে নিল চ্যাম্পিয়ন্স লিগ জয়ী দলটি (Messi Birthday Draw)।






