খেলা

Rinku Wedding: বিয়ের তারিখ পরিবর্তন করলেন নাইট ক্রিকেটার

Truth Of Bengal: মাত্র কয়েকদিন আগেই সমাজবাদী পার্টির সাংসদ প্রিয়া সরোজের সঙ্গে বাগদান পর্ব সেরেছিলেন নাইট তারকা রিঙ্কু সিং(RINKU Wedding)। লখনউতে এক বিশালবহুল হোটেলে এই বাগদানপর্ব অনুষ্ঠান সম্পন্ন হয়েছিল যথেষ্ট জাঁকজকম করেই।

[আরও পড়ুন:Shubhanshu Shukla: অবশেষে বুধে মহাকাশে পাড়ি শুভাংশু শুক্লার ]

তারপর রিঙ্কুর পরিবার সূত্রে জানা গিয়েছিল, আগামী ১৮  নভেম্বর তারিখে সাতপাকে বাঁধা পড়বেন রিঙ্কু ও প্রিয়া। কিন্তু আচমকাই সেই বিয়ে পিছনোর সিদ্ধান্ত নিলেন নাইট তারকা (RINKU Wedding)। জানা গিয়েছে, নভেম্বরের পরিবর্তে রিঙ্কু বিয়ের পিড়িতে বসবেন ২০২৬ সালের ফেব্রুয়ারি মাসে। এবং ইতিমধ্যে রিঙ্কুর বিয়ে পিছনোর ব্যাপারটি স্বীকার করেছেন তাঁর পরিবারের সদস্যরা-ও।

FB POST: https://www.facebook.com/share/v/16V1zxEv4C/

কিন্তু কেন আচমকা বিয়ের সিদ্ধান্ত পিছিয়ে দিলেন নাইট তারকা? জানা গিয়েছে, নভেম্বর মাসে নিজের খেলা ব্যস্ত থাকবেন রিঙ্কু। কেননা ঘরোয়া ক্রিকেটের পাশাপাশি সেই সময় জাতীয় দলের খেলা থাকায় ব্যস্ত থাকবেন নাইট ক্রিকেটার। সে কারণের জন্যই নভেম্বরে বিয়ের সিদ্ধান্ত পরিবর্তন করার সিদ্ধান্ত নিয়েছেন তিনি(RINKU Wedding)। তবে আগামী ফেব্রুয়ারিতে বিয়ের ঘোষণা করলেও কবে হবে সেই অনুষ্ঠান এখনও তা জানাননি রিঙ্কু।

Related Articles