Jhargram: ঢোলকাটে হাতির মুখোমুখি মোটরসাইকেল, অল্পের জন্য প্রাণ বাঁচল তিনজনের
ঢোলকাট গ্রামে পুকুরিয়া থেকে চন্দ্রি যাওয়ার রাস্তায় সোমবার রাতে হাতির মুখোমুখি হয়ে অল্পের জন্য প্রাণে বাঁচলেন দুই যুবক ও এক মহিলা।
Truth of Bengal: ফের হাতির তাণ্ডবে আতঙ্কের পরিবেশ ঝাড়গ্রামে । ঢোলকাট গ্রামে পুকুরিয়া থেকে চন্দ্রি যাওয়ার রাস্তায় সোমবার রাতে হাতির মুখোমুখি হয়ে অল্পের জন্য প্রাণে বাঁচলেন দুই যুবক ও এক মহিলা। জানা গিয়েছে, রাতে চন্দ্রির দিকে যাচ্ছিলেন তারা। পুকুরিয়া বিটের ঢোলকাট এলাকায় বনদফতরের কর্মীরা হাতির উপস্থিতি জানিয়ে রাস্তা আটকে দেন। কিন্তু ওই তিনজন বনকর্মীদের সাবধানবার্তা উপেক্ষা করে গাড়ি নিয়ে এগিয়ে যান তারা। (Jhargram)
[আরও পড়ুনঃ Shubhanshu Shukla: অবশেষে বুধে মহাকাশে পাড়ি শুভাংশু শুক্লার]
কিছুদূর গিয়েই বিপদের সম্মুখীন হন তারা। হঠাৎ হাতির মুখোমুখি হয়ে যায় তাদের মোটরসাইকেল। আতঙ্কে গাড়ি ফেলে পাশের এক বাড়িতে আশ্রয় নেন তিনজনই। প্রথমে মহিলাকে ও দুই যুবককে খুঁজে পাওয়া যাচ্ছিল না। পরে নিজেরাই ঘটনাস্থলে ফেরেন তারা। মহিলার মোবাইল ফোনটি রাস্তার পাশে ঝোপে পড়ে যায়। বনদফতরের কর্মীরা ওই নম্বরে ফোন করে মোবাইলটি উদ্ধার করেন। তখন রাত প্রায় ১২টা। বনকর্মী ও স্থানীয় গ্রামবাসীরা হাতিটিকে রাস্তা থেকে সরিয়ে তিনজনকে উদ্ধার করেন। এরপর বনদফতরের গাড়িতে তাদের সামনের জঙ্গল পার করিয়ে নিরাপদে পৌঁছে দেওয়া হয়।
[লিঙ্কঃ https://www.facebook.com/truthofbengal]
প্রসঙ্গত, বিগত কয়েকদিন ধরে পুকুরিয়া, কুন্ডলডিহি, শিমুলডাঙ্গা, ঢেঁকিপুড়া, বহরাশুলি, আঁধারিশোল, কুসুমডাঙ্গা, পাথরচাকরি, গামারিয়া সহ বিস্তীর্ণ এলাকায় হাতির তাণ্ডবে নাজেহাল গ্রামবাসীরা। ৩-৪টি হাতি দিনের বেলা আম বাগান, ভুট্টা, লাউ, কাঁঠাল, সবজির খেত দখল করে থাকে। রাত নামলেই পুকুরে স্নান সেরে ভাগ হয়ে গ্রামে গ্রামে তাণ্ডব চালাচ্ছে। বনদফতর চেষ্টা করেও হাতিগুলোকে এলাকা থেকে সরাতে পারছে না। (Jhargram)






