Air India: ফের এয়ার ইন্ডিয়ার বিমানে বোমাতঙ্ক, রিয়াধে বিমানের জরুরি অবতরণ
২১ জুলাই, ব্রিটেনের বার্মিংহ্যাম থেকে নির্ধারিত সময়েই রওনা হয়েছিল এয়ার ইন্ডিয়ার ১১৪ বিমানটি।
Bangla Jago Desk: ফের এয়ার ইন্ডিয়ার বিমানে বোমাতঙ্ক। রিয়াধে জরুরি অবতরণ এয়ার ইন্ডিয়ার বিমানের। ঘটনাটি ঘটেছে শনিবার, তবে অনুষ্ঠানিকভাবে এয়ার ইন্ডিয়া কতৃপক্ষের তরফ থেকে এই তথ্য প্রকাশ্যে আনা হয়েছে রবিবার।(Air India)
২১ জুলাই, ব্রিটেনের বার্মিংহ্যাম থেকে নির্ধারিত সময়েই রওনা হয়েছিল এয়ার ইন্ডিয়ার ১১৪ বিমানটি। এরপরই আচমকা আসে হুমকি মেল। মেলে দাবি করা হয়, এয়ার ইন্ডিয়ার ওই বিমানে রাখা আছে বোমা। জানানো হয় উড়িয়ে দেওয়া হবে ওই বিমান। এই হুমকি পাওয়ার পরই সঙ্গে সঙ্গে পদক্ষেপ গ্রহণ করে বিমানবন্দর কর্তৃপক্ষ। (Air India)
[আরও পড়ুনঃ Coaching Interest: শুভমন-বুমরাদের হেডস্যার হতে আগ্রহী মহারাজ!]
জানা যায়, দ্রুততার সঙ্গেই ওই বিমান নিকটবর্তী রিয়াধ বিমানবন্দরে জরুরি ভিত্তিতে অবতরণ করানো হয়। লাগাতার বিমানটিতে চালানো হয় তল্লাশি অভিযান। তবে দীর্ঘসময়ের এই তল্লাশি অভিযানের পরও সন্দেহজনক কিছুই মেলেনি বলে জানা যায়। এয়ার ইন্ডিয়া সূত্রে খবর, বিমান যাত্রীদের রিয়াধ থেকে দিল্লি ফেরাতে নেওয়া হয়েছে বিকল্প ব্যবস্থা।
প্রসঙ্গত, আমেদাবাদে ভয়াবহ, বিমান দুর্ঘটনার পর এয়ার ইন্ডিয়াতে রয়েছে হাই অ্যালার্ট।
অন্যদিকে মধ্য এশিয়ার আকাশসীমায় সীমাবদ্ধতার কারণে পরিষেবা সমস্যায় পড়েছে। একাধিক বিমান বাতিল। দিন কয়েক আগেও এই একই হুমকি এয়ার ইন্ডিয়ার বিমানের পেয়েছিল। সেই সময় দাবি করা হয়েছিল জয়পুর বিমানবন্দরে এয়ার ইন্ডিয়ার বিমানে বিমা রাখার কথা। তারপর এবার ফের এয়ার ইন্ডিয়ার বিমানে বোমাতঙ্ক।






