David Beckham: একদা বিশ্ব ফুটবলের গ্ল্যামার বয় ভূষিত হলেন ‘নাইটহুড’ উপাধিতে
মাঠে যেমন রাজার মত বিচরণ করতেন, ঠিক তেমনই মাঠের বাইরে তাঁর রাজকীয় স্টাইল নজর কাড়ত সকলের
Truth of Bengal: নয়ের দশকের প্রায় শেষের দিকে আন্তর্জাতিক ফুটবলে অভিষেক হয়েছিল তাঁর। ২০১৩ সাল অবধি আন্তর্জাতিক ফুটবলে ইংল্যান্ডের জার্সি গায়ে দাপিয়ে খেলেছেন তিনি। সেই সময় তাঁর পায়ের শিল্প মুগ্ধ করত ফুটবলপ্রেমীদের। মাঠে যেমন রাজার মত বিচরণ করতেন, ঠিক তেমনই মাঠের বাইরে তাঁর রাজকীয় স্টাইল নজর কাড়ত সকলের। তিনি আর কেউ নন, তিনি হলেন ডেভিড বেকহ্যাম (David Beckham)। তাঁর সময়কালে তাঁকে বলা হত ফুটবলের গ্ল্যামার বয় বলেও ডাকতেন অনেকে। ইংল্যান্ডের ম্যাচ মানেই ফুটবলের সবুজ ঘাসে ফুটে উঠত তাঁর সেই বিষ মাখানো ফ্রিকিকগুলি। এবার সেই প্রাক্তন ইংরেজ ফুটবলারকে সম্মানিত করা হল ‘নাইটহুড’ উপাধিতে। বেকহ্যামের এই উপাধি পাওয়ার খবর সোশ্যাল মিডিয়াতে পোস্ট করা হয়েছে প্রিমিয়ার লিগের পক্ষ থেকে।
[আরও পড়ুনঃ Indian Navy: মাধ্যমিক পাশে ভারতীয় নৌবাহিনীতে কাজের সুযোগ, কীভাবে করবেন আবেদন?]
২০২৫ সালের ‘নাইটহুড’ উপাধিতে যে প্রাক্তন ইংল্যান্ড অধিনায়ক ভূষিত হবেন, সেটা আগেই জানা গিয়েছিল। অবশেষে ইংল্যান্ডের রাজা তৃতীয় চার্লসের হাত থেকে এই সম্মান পেলেন বেকহ্যাম। শুধু ফুটবলের মধ্যেই নিজেকে সীমাবদ্ধ রাখেননি ব্রিটিশ ফুটবলারটি। যুক্ত হয়েছেন বিভিন্ন সমাজসেবামূলক কাজেও। এর আগে ২০০৫ সালে ইউনিসেফের ব্র্যান্ড অ্যাম্বাসাডার ও রাজা চার্লসের চ্যারিটি সংস্থার অ্যাম্বাসাডার হয়েছিলেন তিনি। এছাড়া ২০২৩ সালে অর্ডার অফ দ্য ব্রিটিশ এম্পায়ারও খেতাব পেয়েছিলেন বেকহ্যাম।
[লিঙ্কঃ https://www.facebook.com/truthofbengal]
‘নাইটহুড’ সম্মানে ভূষিত হওয়ার পর প্রাক্তন ইংল্যান্ড অধিনায়ক জানান, ‘এই সম্মান পেয়ে আমি অভিভূত। আমি গর্বিত এইভেবে যে, আমি শুধু ফুটবল খেলেই আমার দেশের প্রতিনিধিত্ব করিনি। ফুটবলের বাইরেও আমি আমার দেশের প্রতিনিধিত্ব করার সুযোগ পেয়েছে। আশা করি আমার এই সাফল্য পরবর্তী প্রজন্মকে উৎসাহিত করবে।’
উল্লেখ্য, বেকহ্যাম (David Beckham)তাঁর দেশের জার্সিতে মোট ১১৫টি ম্যাচ খেলেছেন। গোল করেছেন ১৭টি। ক্লাব ফুটবলে ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের পাশাপাশি খেলেছেন পিএসজি, রিয়াল মাদ্রিদ এসি মিলানের মত ক্লাবে।



