চাকরি

Indian Navy: মাধ্যমিক পাশে ভারতীয় নৌবাহিনীতে কাজের সুযোগ, কীভাবে করবেন আবেদন?

২৫ জুনের মধ্যে অনলাইনে আবেদন করতে হবে

Truth of Bengal: চাকরিপ্রার্থীদের জন্য সুখবর। মাধ্যমিক পরীক্ষা পাশ করলেই এবার ভারতীয় নৌবাহিনীতে (Indian Navy) কাজের সুযোগ তৈরি হয়েছে। ভারতীয় উপকূলরক্ষী বাহিনীতে প্রচুর শূন্যপদে নাবিক ও টেকনিক্যাল পদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। মোট শূন্যপদ ৬৩০। নাবিক পদে শূন্যপদ ৫৭০ আর বাকি শূন্যপদ টেকনিক্যাল পদের জন্য। ২৫ জুনের মধ্যে অনলাইনে আবেদন করতে হবে।

[আরও পড়ুনঃ plane crash: বিমান দুর্ঘটনায় মৃতদের দেহ শনাক্তে ৭২ ঘণ্টার অপেক্ষা, ভেঙে পড়েছেন পরিজনেরা]

চাকরির বিজ্ঞাপন অনুযায়ী, নাবিক জেনারেল ডিউটি পদে আবেদন করার জন্য আবেদনকারীকে কমপক্ষে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় পাশ করতে হবে। নাবিক ডোমেস্টিক ব্রাঞ্চ পদে আবেদনের জন্য চাকরিপ্রার্থীদের কমপক্ষে মাধ্যমিক পরীক্ষায় পাশ করতে হবে 9Indian Navy)। টেকনিক্যাল পদের জন্য আবেদনকারীকে মাধ্যমিক পরীক্ষায় পাশ করতে হবে। এআইসিটিই অনুমোদিত ডিপ্লোমা কোর্স পাশ করতে হবে। বয়স হতে হবে ১৮-২২ বছরের মধ্যে। সংরক্ষিত আসনের চাকরিপ্রার্থীদের বয়সে ছাড় মিলবে। নাবিক পদে মাসে বেতন মিলবে ২১,৭০০ টাকা আর টেকনিক্যাল পদে মাসে বেতন মিলবে ২৯,২০০ টাকা করে। লিখিত পরীক্ষা, শারীরিক সক্ষমতা যাচাইয়ের পরীক্ষা আর নথিপত্র যাচাইয়ের মাধ্যমে যোগ্য চাকরিপ্রার্থীদের বাছাই করা হবে।

[লিঙ্কঃ https://www.facebook.com/truthofbengal]

২৫ জুনের মধ্যে ভারতীয় নৌবাহিনীর অফিশিয়াল ওয়েবসাইট মারফত আবেদন করতে হবে। রেজিষ্ট্রেশন করতে হবে। ব্যক্তিগত তথ্য দিয়ে আবেদনপত্র পূরণ করুন। প্রয়োজনীয় নথিপত্র আপলোড করুন। জেনারেল ক্যাটাগরি, ওবিসি, আর্থিক ভাবে দুর্বল চাকরিপ্রার্থীদের জন্য ৩০০ টাকা আবেদনমূল্য জমা দিতে হবে। বাকি চাকরিপ্রার্থীদের কোনো রকম আবেদনমূল্য লাগবে না।

Related Articles