দেশ

MBBS Exam Cancel: বিমান দুর্ঘটনায় মেডিক্যাল কলেজ কর্তৃপক্ষের বড় সিদ্ধান্ত, আপাতত বাতিল MBBS-এর পরীক্ষা

মেডিক্যাল কলেজ কর্তৃপক্ষের তরফ থেকে বাতিল করা হল বি জে মেডিক্যাল কলেজের অভ্যন্তরীন পরীক্ষা।

Truth of Bengal: বৃহস্পতিবার আহমেদাবাদ বিমানন্দর থেকে টেক অফের ২৭ সেকেন্ডের মধ্যেই ভেঙে পড়ে এয়ার ইন্ডিয়ার এআই ১৭১ বিমান। মৃত্যু হয় বিমানে থাকা ২৪১ জনের। বিমানটি গিয়ে ধাক্কা মারে বিজে মেডিক্যাল কলেজের হস্টেলে। ভাঙার সঙ্গে সঙ্গেই বিমানটিতে হয় তীব্র বিস্ফোরণ। ব্যাপক ক্ষতি হয় ওই হস্টেল ভবনের। একাধিক ডাক্তারি পড়ুয়ার জখম হওয়ার খবর সামনে আসে। মিলেছে মৃত্যুর খবরও। এই পরিস্থিতিতে এবার মেডিক্যাল কলেজ কর্তৃপক্ষের তরফ থেকে বাতিল করা হল বি জে মেডিক্যাল কলেজের অভ্যন্তরীন পরীক্ষা। সঙ্গে ছুটি বাতিল করা হয় চিকিৎসকদের (MBBS Exam Cancel)।

আরও পড়ুন: plane crash: বিমান দুর্ঘটনায় মৃতদের দেহ শনাক্তে ৭২ ঘণ্টার অপেক্ষা, ভেঙে পড়েছেন পরিজনেরা

জানা যায়, ওই বিমান যখন মেডিক্যাল কলেজের হোস্টেলে গিয়ে ধাক্কা মারে সেইসময় সেই হস্টেলে উপস্থিত ছিল একাধিক পড়ুয়া। ভয়ঙ্কর এই ঘটনায় অনেকেই আহত হয়েছেন। মেডিক্যাল কলেজ কলেজ কর্তৃপক্ষ সূত্রে খবর, ক্ষিতগ্রস্ত ওই হস্টেলটিতে  সেইসময় উপস্থিত ছিলেন প্রায় ২০০ জন ডাক্তারি পড়ুয়া। কমপক্ষে  প্রায় প্রায় ৪০ জনের আহত হওয়ার খবর মিলেছে। মৃত্যু হয়েছে অনেকেরই (MBBS Exam Cancel)। মেডিক্যাল কলেজ কর্তৃপক্ষের তরফ থেকে জানানো হয়, এই সমস্ত পড়ুয়াদের সুস্থ হওয়ার পরই ফের পরীক্ষা গ্রহণের ব্যবস্থা করা হবে।

Truth of Bengal Fb page: https://www.facebook.com/share/1DpmwTbAnA/

 

Related Articles