খেলা

Aiden Markram: ‘এটাই আমার জীবনের সেরা সেঞ্চুরি’ : মার্করাম

১৯৯৮ সালে আইসিসি-র চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ের এত বছর পর প্রথম বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ট্রফি জয় করলেন প্রোটিয়ারা

Truth of Bengal: সমস্ত প্রতীক্ষার অবসান ঘটল। আর আমাদের কেউ ট্রফিহীন দল বলতে পারবে না। মনের অজান্তে এই কথাগুলোই হয়ত বলে যাচ্ছিলেন দক্ষিণ আফ্রিকার ক্রিকেটাররা। বলাটাই স্বাভাবিক। ১৯৯৮ সালে আইসিসি-র চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ের এত বছর পর প্রথম বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ট্রফি জয় করলেন প্রোটিয়ারা। তাও আবার যে-সে ট্রফি নয়। একেবারে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ জয়। দুরন্ত অস্ট্রেলিয়াকে ৫ উইকেট হারিয়ে প্রোটিয়ারা দেখিয়ে দিলেন তাঁরাও পারেন ট্রফি জয় করতে ( Aiden Markram)।

[আরও পড়ুনঃ David Beckham: একদা বিশ্ব ফুটবলের গ্ল্যামার বয় ভূষিত হলেন ‘নাইটহুড’ উপাধিতে]

ম্যাচ জয়ের পর দক্ষিণ আফ্রিকার ব্যাটার মার্করাম বলেন, ‘বিশ্বাস করুন, জীবনের সবচেয়ে দামি সেঞ্চুরিটা এই লর্ডসের মাঠেই করলাম। তবে ভাগ্যের সহায়তা না ছাড়া এমন ইনিংস খেলা সম্ভব নয়। লর্ডস হল এমন একটা জায়গা, যেখানে সবাই ক্রিকেট খেলতে চান। আমাদের দেশের বহু সমর্থক এখানে এসেছেন ম্যাচ দেখতে। কাজেই শনিবারের দিনটা তাঁদের জীবনেও অন্যতম একটা বিশেষ দিন।’

[লিঙ্কঃ https://www.facebook.com/truthofbengal]

দ্বিতীয় ইনিংসে তাঁর সঙ্গে অসাধারণ জুটি বেঁধে দলকে জয়ের দোড়গোড়ায় পৌঁছে দিয়েছিলেন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক টেম্বা বাভূমার প্রশংসাও শোনা গেল মার্করামের ( Aiden Markram)গলায়। বাভুমার প্রশংসা করে তিনি বলেন, ‘গত দু-তিন বছর ধরে বাভুমা আমাদের দলকে সামনে থেকে নেতৃত্ব দিচ্ছেন। সে ড্রেসিংরুমে না ফিরে গিয়ে দলের স্বার্থে এমন একটা ইনিংস উপহার দিয়েছেন, যা ক্রিকেটপ্রেমীরা বহুদিন মনে রাখবেন।’

 

Related Articles