Shubhangshu Shukla: অবশেষে দিন ঠিক হল শুভাংশু শুক্লাদের মহাকাশ যাত্রার
Finally, the day has come for Shubhangshu Shukla's space journey
Truth of Bengal: বহু প্রতীক্ষিত অ্যাক্সিয়ম-৪ মহাকাশ অভিযানে পাড়ি দিতে চলেছেন শুভাংশু শুক্লা এবং তাঁর তিন সঙ্গী। একাধিকবার মহাকাশ যাত্রার দিন বদল হওয়ার পর শনিবার কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিং ঘোষণা করেন, আগামী ১৯ জুন মহাকাশ গবেষণা কেন্দ্র (আইএসএস)-এর উদ্দেশে পাড়ি দিতে চলেছেন শুভাংশুরা (Shubhangshu Shukla)। এক্স হ্যান্ডেলে পোস্ট করে কেন্দ্রীয় মন্ত্রী জানান, অভিযানের পথে যে প্রযুক্তিগত সমস্যাগুলি ছিল, তা ইতিমধ্যেই সমাধান করা হয়েছে বলে জানিয়েছেন স্পেস এক্স কর্তৃপক্ষ। বলা বাহুল্য, ইলন মাস্কের সংস্থা স্পেস এক্স-এর তৈরি ড্রাগন মহাকাশযানে চেপে আন্তর্জাতিক মহাকাশ কেন্দ্র-এর উদ্দেশ্যে রওনা দেবেন শুভাংশুরা। উৎক্ষেপণ ঘটাবে ফ্যালকন-৯ রকেট।
[আরও পড়ুনঃ Rachana Banerjee: এটা শুধুই দুর্ঘটনা নয়, কারণ খুঁজে বের করা দেশের দায়িত্ব”- রচনা বন্দ্যোপাধ্যায়]
প্রথমে শুভাংশুদের (Shubhangshu Shukla) এই অভিযান ২০২৫ সালের ২৯ মে শুরু হওয়ার কথা ছিল। কিন্তু টানা প্রযুক্তিগত ত্রুটি এবং খারাপ আবহাওয়ার কারণে তারিখ একাধিকবার পিছিয়ে যায়—৮ জুন, ৯ জুন, ১০ জুন, এমনকি ১১ জুনেও হয়নি উৎক্ষেপণ। শেষপর্যন্ত ১৯ জুন চূড়ান্ত দিন ঘোষণা করা হয়েছে। সূত্রের খবর, আগে মহাকাশযানের ইলেকট্রিক্যাল হারনেসে সমস্যা, পরে ফ্যালকন-৯ রকেটে অক্সিজেন লিকের মতো সমস্যা ধরা পড়ে। সবশেষে স্পেস এক্স এবং ইসরোর যৌথ পরিদর্শনে একাধিক প্রযুক্তিগত ত্রুটি চিহ্নিত ও মেরামতি করা হয়। এরপরেই নির্দিষ্ট হয় অভিযান। মহাকাশযাত্রা সফল হলে, আইএসএস-এ ১৪ দিন থাকবেন অভিযানের সদস্যরা। সেখানে তাঁরা বিজ্ঞানভিত্তিক নানা গবেষণা ও পরীক্ষানিরীক্ষা চালাবেন।
[লিঙ্কঃ https://www.facebook.com/truthofbengal]
উল্লেখ্য, এই মিশনটি ‘অ্যাক্সিওম-৪’ নামে পরিচিত। এই মিশন ভারত-আমেরিকার যৌথ উদ্যোগে হচ্ছে। ফলে ভারতকেও এই মিশনে বিশাল অঙ্কের টাকা বিনিয়োগ করতে হচ্ছে। এটি বাণিজ্যিকভাবে পরিচালিত একটি আন্তর্জাতিক নভোচারী অভিযান, যা পরিচালনা করছে অ্যাক্সিওম স্পেস। এই মিশনে ভারত সরকারের পক্ষ থেকে প্রায় ৬০ মিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগ করা হয়েছে, যা ভারতীয় নভোচারী শুভাংশু শুক্লার (Shubhangshu Shukla) অংশগ্রহণকে সফল করে তুলেছে।অভিযানের নেতৃত্বে থাকছেন প্রাক্তন নাসা মহাকাশচারী এবং বর্তমানে অ্যাক্সিওম স্পেসের কমান্ডার পেগি হুইটসন। তাঁর সঙ্গে রয়েছেন ইউরোপীয় মহাকাশ সংস্থার হয়ে পোল্যান্ডের স্লাওস উজানানস্কি এবং হাঙ্গেরির টিবোর কাপু, যাঁরা মিশনের বিশেষজ্ঞ হিসেবে দায়িত্ব পালন করবেন। এই আন্তর্জাতিক মিশনের অন্যতম মুখ হচ্ছেন ভারতীয় গ্রুপ ক্যাপ্টেন শুভাংশু শুক্লা। ৪০ বছরের শুভাংশুই দেশের মহাকাশ যাত্রার ইতিহাসে সর্বকনিষ্ঠ নভোচর, যিনি মহাকাশ স্টেশনে যাওয়ার সুযোগ পেয়েছেন। তিনি মিশনের পাইলট হিসেবে দায়িত্ব পালন করবেন। তাঁর এই যাত্রা শুধু ভারতের মহাকাশ গবেষণার ইতিহাসে নয়, আন্তর্জাতিক পর্যায়েও একটি গর্বের মাইলফলক হয়ে থাকবে। এই কর্মসূচির অংশ হিসেবে একজন পেশাদার ভারতীয় বিমান সেনার সদস্যকে এমন একটি গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়া নিঃসন্দেহে দেশবাসীর গর্বের বিষয়। একথায় বলা যায়, রাকেশ শর্মার মহাকাশ যাত্রার প্রায় চারদশক পর শুভাংশুর এই অভিযান দেশের মহাকাশ জগতে নয়া ইতিহাস তৈরি করতে চলেছে ।






