Jyotsna Mandi: বাজারে হেনস্তা মন্ত্রী জ্যোৎস্না মান্ডির স্বামী, পুলিশের জালে ৪ বিজেপি কর্মী
বাঁকুড়ার খাতড়া শহরে প্রকাশ্য বাজারে রাজ্যের রাষ্ট্রমন্ত্রী জ্যোৎস্না মান্ডির স্বামী তুহিন মান্ডিকে ‘মারধর’
Truth Of Bengal: বাঁকুড়ার খাতড়া শহরে প্রকাশ্য বাজারে রাজ্যের রাষ্ট্রমন্ত্রী জ্যোৎস্না মান্ডির স্বামী তুহিন মান্ডিকে মারধরের ঘটনায় রাজনৈতিক উত্তেজনা চরমে। (Jyotsna Mandi) শুক্রবার রাতে খাতড়ার দাসের মোড় এলাকায় এই চাঞ্চল্যকর ঘটনা ঘটে। অভিযোগের তির বিজেপির দিকেই। যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করেছে বিজেপি নেতৃত্ব।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, শুক্রবার রাত সাড়ে আটটা নাগাদ তুহিন মান্ডি বাজারের কাছে কিছু ব্যক্তির সঙ্গে কথা বলছিলেন। সেই সময় কয়েকজন বিজেপি কর্মী তাঁর উপর আচমকা চড়াও হয়ে লাঠি দিয়ে বেধড়ক মারধর করে বলে অভিযোগ। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছন স্থানীয় তৃণমূল কর্মী ও খাতড়া থানার পুলিশ। গুরুতর জখম অবস্থায় তুহিন মান্ডিকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় খাতড়া মহকুমা হাসপাতালে।
আরও পড়ুন: Maharashtra Murder: হাতুড়ির আঘাতে নৃশংস হত্যা, অভিযুক্ত প্রেমিক গ্রেফতার
রাতেই তুহিন মান্ডি খাতড়া থানায় বিজেপি নেতা শান্তনু সিংহ-সহ পাঁচ জনের নামে লিখিত অভিযোগ দায়ের করেন। তার ভিত্তিতে পুলিশ ওই পাঁচ বিজেপি কর্মীকে গ্রেফতার করেছে।(Jyotsna Mandi) বর্তমানে ধৃতদের জিজ্ঞাসাবাদ চলছে বলে জানিয়েছে পুলিশ।এই ঘটনার তীব্র প্রতিক্রিয়া দিয়েছে শাসক তৃণমূল কংগ্রেস। রাজ্যের খাদ্য ও সরবরাহ দফতরের রাষ্ট্রমন্ত্রী জ্যোৎস্না মান্ডি বলেন, “আমার পরিবারের উপর পরিকল্পিত আক্রমণ চালিয়েছে বিজেপি। গণতন্ত্রে এই ধরনের হামলার কোনও জায়গা নেই।” অন্যদিকে বিজেপির তরফে পাল্টা দাবি করা হয়েছে, তুহিন মান্ডির উপর হামলার অভিযোগ ভিত্তিহীন এবং রাজনৈতিক প্রতিহিংসা থেকেই বিজেপি কর্মীদের ফাঁসানো হয়েছে।
Truth Of Bengal FB: https://www.facebook.com/truthofbengal
এই ঘটনার জেরে খাতড়া জুড়ে উত্তেজনা তৈরি হয়েছে।(Jyotsna Mandi) এলাকায় মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশবাহিনী। তদন্ত শুরু করেছে খাতড়া থানার পুলিশ।


