Ahmedabad: শোকস্তব্ধ বিশ্ব! আমেদাবাদ বিমান দুর্ঘটনায় বিশ্বনেতাদের বার্তায় কী উঠে এল?
বৃহস্পতিবার, আমেদাবাদ থেকে লন্ডনগামী এয়ার ইন্ডিয়ার এআই ১৭১ মেঘানিনগর এলাকার কাছে ভেঙে পড়ে
Truth Of Bengal: গুজরাটের আমেদাবাদে এয়ার ইন্ডিয়ার ভয়াবহ বিমান দুর্ঘটনায় গোটা বিশ্বজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। বৃহস্পতিবার, আমেদাবাদ থেকে লন্ডনগামী এয়ার ইন্ডিয়ার এআই ১৭১ মেঘানিনগর এলাকার কাছে ভেঙে পড়ে। বিমানটিতে মোট ২৪২ জন যাত্রী ছিলেন।(Ahmedabad) এই মর্মান্তিক ঘটনার পর বিশ্বজুড়ে বিভিন্ন দেশের রাষ্ট্রনেতারা গভীর শোকপ্রকাশ করেছেন এবং ভারতের পাশে থাকার বার্তা দিয়েছেন।
আরও পড়ুন: Illegal Landfill: জলাজমি ভরাট করে নির্মাণ! কড়া পদক্ষেপ করল প্রশাসন
বিমানে বেশ কয়েকজন ব্রিটিশ নাগরিক থাকায়, ব্রিটেনের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার দ্রুত প্রতিক্রিয়া জানান। তিনি এই ঘটনাকে ‘ ভয়ানক ও হৃদয়বিদারক’ বলে আখ্যায়িত করেন । তিনি বলেন, ‘ আমি এই ভয়ঙ্কর ঘটনার সব আপডেট পাচ্ছি। এই দুঃখের সময়ে আমার চিন্তা যাত্রী ও তাঁদের পরিবারের সঙ্গে।’ একই সঙ্গে এই দুর্ঘটনার পর রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র(Ahmedabad) মোদীকে শোকবার্তা পাঠিয়েছেন। তিনি জানিয়েছেন, ‘আমেদাবাদে ভয়াবহ বিমান দুর্ঘটনার কারণে প্রাণহানির ঘটনায় আমার গভীর শোক ও সমবেদনা জানাচ্ছি। নিহতদের পরিবারকে আমার সমবেদনা এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা জানাই।’
ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন ডার লায়েনের বার্তা লেখেন, ‘ভারতের আমেদাবাদে বিমানের মর্মান্তিক দুর্ঘটনার খবর হৃদয়বিদারক। যাঁরা প্রিয়জনকে হারিয়েছেন, তাঁদের প্রতি আমার গভীর সমবেদনা। এই শোকের মুহূর্তে ইউরোপ ভারতের পাশে আছে।’ অন্যদিকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিও এই ঘটনায় নিহতদের পরিবারের প্রতি শোকজ্ঞাপন করেছেন। (Ahmedabad) তিনি এক বিবৃতিতে জানান, ‘ ভারতের মাটিতে এমন মর্মান্তিক বিমান দুর্ঘটনার খবর আমাদের স্তব্ধ করে দিয়েছে।
Truth Of Bengal fb:https://www.facebook.com/truthofbengal
ভারতের পাশাপাশি যুক্তরাজ্য, পর্তুগাল ও কানাডার যেসব নাগরিক এই দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত হয়েছেন, তাঁদের প্রতি আমাদের সমবেদনা। আমরা প্রার্থনা করি, যেন যত বেশি সম্ভব প্রাণ রক্ষা হয় এবং আহতরা দ্রুত সুস্থ হন।’ জার্মানি, চীন, রাশিয়া, ফ্রান্সসহ একাধিক দেশ এই দুঃসময়ে ভারতের পাশে থাকার বার্তা দিয়েছে। বিশ্ব নেতৃত্বের একযোগে সহানুভূতি এবং সমর্থন জানানো এই দুর্ঘটনার ভয়াবহতা ও মানবিক দৃষ্টিকোণ থেকে গুরুত্ব প্রতিফলিত করে। এই বিমান দুর্ঘটনা শুধু ভারত নয়, গোটা বিশ্ব স্তব্ধ। এখন সবারই একটাই প্রার্থনা—আহতরা যেন দ্রুত সুস্থ হন এবং প্রিয়জন হারানো পরিবারগুলি যেন এই শোক সামলে উঠতে পারে।






