কলকাতা
দাম বাড়ল বিধানসভার ক্যান্টিনের খাবারের
Prices of food in the Assembly canteen have increased
Truth of Bengal: জয় চক্রবর্তী: সোমবার থেকেই বিধানসভার অধিবেশন শুরু হল। অধিবেশনের প্রথম দিনেই বিধানসভার ক্যান্টিনের খাবারের দাম পরিবর্তিত মূল্য তালিকা প্রকাশিত হলো।
* নিরামিষ থালি: ৫৫ টাকা
* আমিষ থালি (ডিম) : ৬০ টাকা
* আমিষ থালি (মাছ) : ৭৫ টাকা
* আমিষ থালি (চিকেন) : ৮০ টাকা
এছাড়া অন্যান্য খাবারের দাম পরিবর্তন হয়েছে।
* রোল (এগ) : ৩৫ টাকা
* রোল (চিকেন) : ৫০ টাকা
* চাওমিন (এগ): ৫০ টাকা
* চাওমিন (চিকেন): ৭০ টাকা
দাম পরিবর্তিত হয়েছে মিষ্টির ক্ষেত্রেও।
* সন্দেশ : ছোট – ১৫ টাকা
বড় – ২৫ টাকা
এমনকি চায়ের দামের ক্ষেত্রেও পরিবর্তন আনা হয়েছে।
* চা (১০০ মিলি): ৬ টাকা
* কফি (১০০ মিলি): ১২ টাকা
বিধানসভা প্রাঙ্গণে ঢাকা ক্যান্টিনের খাবারের দাম যে পরিবর্তন হয়েছে তা সমস্ত সদস্যদের ইতিমধ্যেই জানানো হয়েছে।






