দেশ

উত্তর-পূর্ব ভারতে ভয়াবহ আকার নিচ্ছে বন্যা, ক্ষতিগ্রস্ত ৩৩ হাজার মানুষ

Floods are taking a terrible toll in northeast India, 33,000 people affected

Truth Of Bengal: উত্তর-পূর্ব ভারতে বন্যা পরিস্থিতি ক্রমাগত ভয়াবহ আকার নিচ্ছে। অবিরাম বৃষ্টির জেরে বন্যা এবং ভূমিধসের বাড়ছে মৃতের সংখ্যা। গত ২৪ ঘন্টায় প্রাণ হারিয়েছেন আটজন। তাতেই মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৪।  প্রাকৃতিক দুর্যোগে স্বাভাবিক জনজীবন পুরো বিপর্যস্ত। ২১ জেলায় ছয় লক্ষ ৩৩ হাজার মানুষ ক্ষতিগ্রস্ত। গত ২৪ ঘণ্টায় বেড়েছে প্রায় এক লক্ষের বেশি। ইতিমধ্যেই  প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা, সিকিমের মুখ্যমন্ত্রী প্রেম সিং তামাং এবং মণিপুরের রাজ্যপাল অজয় ​কুমার ভাল্লার সঙ্গে ফোনে বন্যা পরিস্থিতির পর্যালোচনা করেছেন। বলা বাহুল্য, অসমের শ্রীভূমি জেলাই বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। ওই জেলার দু’লক্ষের বেশি বাসিন্দার কোনও না কোনও ক্ষতি হয়েছে। অনেকেই ঘরছাড়া।

উল্লেখ্য, তথ্য অনুসারে উত্তর-পূর্ব ভারতের অসমে মৃতের সংখ্যা সবচেয়ে বেশি। সেখানে ১৭ জন প্রাণ হারিয়েছেন। অরুণাচল প্রদেশে ১২, মেঘালয়ে ৬, মিজোরামে ৫, সিকিমে ৩, ত্রিপুরায় ২, নাগাল্যান্ডে ১ এবং মণিপুরে ১ জনের মৃত্যু হয়েছে। গোটা উত্তর-পূর্ব অঞ্চলে প্রায় সাড়ে ৫ লক্ষ মানুষ দুর্যোগের শিকার। এই প্রসঙ্গে অসমের দুর্যোগ মোকাবিলার দায়িত্বে থাকা এক আধিকারিক জানিয়েছেন, ভারী বৃষ্টির জেরে অসমে ২১টি জেলায় বন্যা ও বৃষ্টিপাতের ফলে প্রায় ৬.৩৩ লক্ষেরও বেশি মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে।

সেইসঙ্গে ১৫০৬টি গ্রামের ১৪,৭৩৯ হেক্টরেরও বেশি জমির ফসল জলের তলায় চলে গিয়েছে। অসমের মত একই অবস্থা অরুণাচলপ্রদেশেও। ভারী বৃষ্টির জেরে  ১৫৬টি গ্রামের ১,০০০ জনেরও বেশি মানুষ বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে। একই পরিস্থিতি মিজোরামেরও। গত ১০ দিনে ভারী বৃষ্টিপাত এবং ভূমিধসের ফলে পাঁচ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। এই পরিস্থিতিতে মৌসম ভবনের তরফে অসম, অরুণচল, মেঘালয়, মিজোরাম এবং ত্রিপুরায় ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে।  একথায় বলা যায়, লাগাতার ভারী বৃষ্টির জেরে  বিপর্যস্ত উত্তর-পূর্ব ভারত।

Related Articles