খেলা

২০ এপ্রিল থেকে শুরু হচ্ছে সুপার কাপ, প্রথম ম্যাচে মাঠে নামছে লাল-হলুদ

Super Cup starts on April 20, red and yellow take to the field in the first match

Truth Of Bengal: ঘোষিত হল সুপার কাপের সূচি। আগামী ২০ এপ্রিল থেকে ভুবনেশ্বরের কলিঙ্গ স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে এই টুর্নামেন্ট। সোমবার আনুষ্ঠানিকভাবে টুর্নামেন্টের সূচি প্রকাশ করল অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন। এবারের এই টুর্নামেন্টের খেলাগুলি হবে নকআউট পর্যায়ে।

এবারও টুর্নামেন্ট অনুষ্ঠিত হচ্ছে ওড়িশার ভুবনেশ্বরের কলিঙ্গ স্টেডিয়ামে। ১২ এপ্রিল আইএসএল শেষ হবে। আর ২০ এপ্রিল থেকে শুরু হবে সুপার কাপ। এবং টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হবে ৩ মে। এবারে এই টুর্নামেন্টের প্রথম ম্যাচে মাঠে নামছে গতবারের চ্যাম্পিয়ন ইস্টবেঙ্গল। অস্কারের দলের প্রতিপক্ষ হল কেরল ব্লাস্টার্স।

চিত্রঃ সংগৃহীত

টুর্নামেন্টের দ্বিতীয় দিনেই মাঠে নামছে মোলিনার সবুজ-মেরুন। সেই ম্যাচে বাগানের প্রতিপক্ষ আইলিগের তৃতীয় স্থানাধিকারী দল। অপর দিকে কলকাতার আর এক প্রধান মহমেডান মাঠে নামবে ২৪ এপ্রিল। সেই ম্যাচে সাদা-কালো ব্রিগেডকে খেলতে হবে নর্থ-ইস্ট ইউনাইটেডের বিপক্ষে। টুর্নামেন্টের কোয়ার্টার ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে ২৬ এবং ২৭ এপ্রিল। এবং দুটি সেমিফাইনাল ম্যাচই হবে ৩০ এপ্রিল।

Related Articles