গঙ্গাকে স্বচ্ছ রাখতে অভিনব উদ্যোগ রিষড়া পৌরসভার
Rishara Municipality's innovative initiative to keep the Ganga clean
Truth Of Bengal: ভারতের প্রধান নদী গঙ্গা কে স্বচ্ছ রাখতে হুগলী ডিস্ট্রিক্ট গঙ্গা কমিটি এবং রিষড়া পুরসভার উদ্যোগে এক প্রশংসনীয় উদ্যোগ নেওয়া হলো। বুধবার সকালে গঙ্গাকে স্বচ্ছ রাখার বার্তা দিয়ে এক বিশাল পদযাত্রা সারা রিষড়া শহর প্রদক্ষিণ করে করে।
এই পদযাত্রা থেকে মানুষকে এই বার্তাই দেয়া হয় যে, গঙ্গা হচ্ছে আমাদের প্রধান নদী, আমাদের মাতৃসম। আমাদের জলধারার অন্যতম উৎস সেই, গঙ্গা ক্রমশ দূষিত হয়ে পড়ছে। এই দূষণ আমাদের অবিলম্বে রুখতে হবে স্বচ্ছ রাখতে হবে নির্মল নদীতে পরিণত করতে হবে।
এছাড়াও এদিন রিষড়ার গঙ্গার ঘাটে মহিলারা শপথ নেন যে, “আমরা প্রতিদিন এই গঙ্গা কে স্বচ্ছ রাখতে প্রত্যেকে দুই ঘন্টা করে সময় দেবো। প্রতিদিন যদি দু’ঘণ্টা আমরা স্বচ্ছতার দিকে নজর দিই, তাহলে ভারতবর্ষ একটা স্বচ্ছ সুন্দর দেশে পরিণত হবে।”
এর সঙ্গেসঙ্গে এদিন গঙ্গার পারগুলিতে যে সমস্ত ময়লা, জঞ্জাল জমেছিল সেগুলোকেও পরিষ্কার করা হয়। এছাড়াও একটি পথ নাটিকার মাধ্যমে গঙ্গাকে কেন আমরা পরিষ্কার রাখবো সে কথা তুলে ধরা হয়। এদিন সন্ধ্যায় রিষড়ার গঙ্গার ঘাটে গঙ্গাকে শ্রদ্ধা জানিয়ে গঙ্গা আরতিও করা হয়। প্রচুর ভক্তপ্রাণ মানুষ এই গঙ্গা আরতি অনুষ্ঠানে যোগ দেন তার সঙ্গে সঙ্গে রিষড়ার রবীন্দ্র ভবনে গঙ্গা সম্বন্ধীয় একটি কুইজ কন্টেস্টের আয়োজন করা হয়।
এদিনের সমগ্র অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রিষড়া পৌরসভার পুর প্রধান বিজয় সাগর মিশ্র, উপ পুর প্রধান জাহিদ হাসান খান, পুরসভার এক্সিকিউটিভ অফিসার সুনীতি কুমার গুছাইত সহ সমস্ত চেয়ারম্যান ইন কাউন্সিলের সদস্য এবং কাউন্সিলরগণ।






