কলকাতা

Ganga: গঙ্গা ভাঙ্গন রোধে কেন্দ্রীয় বঞ্চনা-বিধানসভা অধিবেশনে উসমা প্রকাশ মানষ ভূঁইয়ার

গঙ্গা পদ্মা ভাঙ্গন রোধে একাধিক ব্যাবস্হা নিয়েছে

Truth of Bengal: জয় চক্রবর্তী: বিধায়কদের বিভিন্ন প্রশ্নের উত্তরে সেচ ও জলপথ দপ্তরের মন্ত্রী মানস রঞ্জন ভুঁইয়া কেন্দ্রীয় বঞ্চনা প্রসঙ্গ তুলে ধরেন। ২০২৪ এ্ জুলাই মাসে রাজ্যের পাওনা বিশেষত ভাঙ্গন রোধে সমস্ত দলকে এক হয়ে একটি প্রতিনিধি দলের কেন্দ্রের কাছে ডেপুটেশন দেওয়ার কথা থাকলেও আপনারা কোনো ব্যাবস্হা নেননি। গঙ্গা (Ganga) পদ্মা ভাঙ্গন রোধে একাধিক ব্যাবস্হা নিয়েছে। ২০১৩-১৪,২০১৪-১৫,২০১৫-১৬ একটা টাকাও কেন্দ্র দেয়নি।আগে এর শতাংশ হিসাবে কেন্দ্রের ৭৫-২৫ থাকলেও এই সরকার আসার পর কমিয়ে প্রথমে ৫০-৫০ করলো,তারফর ৬০-৪০ করলেন।

[আরও পড়ুনঃ Smart Meter: স্মার্ট মিটার কোনমতেই বঙ্গে নয়: অরূপ বিশ্বাস]

৬ টি স্কিম এর জন্য ৪৪৪৯ কোটি টাকার পরিকল্পনা দিলেও কেন্দ্র ১ টি টাকাও দেয় নি।”আপনারা চান (কেন্দ্র) বা়ংলা পচে মোরুক” জানালেন মানষ ভূঁইয়া। ঘাটাল মাস্টার প্ল্যানের জন্য বহুবার বললেও কেন্দ্র সাহায্য না করলেও রাজ্য সরকার এই বাজেটে ১৫০০ কোটি টাকা বরাদ্দ করেছে।যার মধ্যে ৫০০ কোটি টাকা দিয়েছে।কাজ শুরু হয়েছে ঘাটাল মাস্টারপ্লানের।
ক্ষোভ প্রকাশ করেন ইন্দো ভূটান রিভার কমিশন না করার জন্য।ভূটানে থেকে ৭৬ টি নদীর জল উত্তরবঙ্গের জিবন জিবিকা অতীষ্ট করেছে। রাজ্য সরকার তার সীমাবদ্ধ ক্ষমতার মধ্যে মানুষের সমস্যা সমাধানে সচেষ্ট এমনটাই নির্দেশ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Ganga)।

[লিঙ্কঃ https://www.facebook.com/truthofbengal/]

Related Articles