কলকাতা

ফের বড়সড় হাওয়া বদলের পূর্বাভাস, বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হবে দক্ষিণের জেলায়

Another major wind change forecast, rain with thunderstorms in southern districts

Truth Of Bengali : সপ্তাহান্তে আবারও ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণের একাধিক জেলায়। বৃষ্টির গন্ধে মেতে উঠবে শহর সহ জেলাগুলিও। এখন থেকেই হাওয়া অফিসের পক্ষ থেকে জারি করা হয়েছে সতর্কবার্তা। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাসের পাশাপাশি বইতে পারে ঝোড় হাওয়া। দক্ষিণের জেলাগুলি ভিজলেও উত্তরের দিকের জেলাগুলিতে নেই কোন বৃষ্টির সম্ভাবনা।

ফের বড়সড় হাওয়া বদলের পূর্বাভাস রাজ্যে। আজ থেকেই দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ঝড় বৃষ্টি হওয়ার পূর্বাভাস। হাওয়া অফিস জানিয়েছে বুধবার সন্ধ্যে বেলা থেকেই দক্ষিণের বিভিন্ন জেলায় আকাশ থাকবে মেঘলা। শুরু হবে চলতি গরমের মরসুমে আসা প্রথম কালবৈশাখী। কালবৈশাখীর জেরে এক টানা বৃষ্টি চলবে আগামী বৃহস্পতিবার পর্যন্ত।

আবহাওয়া দফতর সূত্রে খবর উত্তর – পূর্ব অসমের উপর তৈরি হয়েছে একটি ঘূর্ণাবর্ত। আর এই প্রভাবেই ঝড় বৃষ্টি হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে রাজ্যে। দক্ষিণের যে সমস্ত জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে সেগুলির মধ্যে রয়েছে বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রাম। শুধু বৃহস্পতিবার নয়, এই বৃষ্টি চলবে আগামী রবিবার পর্যন্ত। ২০ মার্চ সবচেয়ে বেশি বৃষ্টি হবে বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, হুগলি, পূর্ব বর্ধমানে। অন্যদিকে কালবৈশাখীর সম্ভাবনা রয়েছে বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর,  পূর্ব বর্ধমান ও হুগলি এই পাঁচ জেলাতে। একই সঙ্গে বইতে পারে ৪০ থেকে ৬০ কিলোমিটার গতিবেগে দমকা হাওয়া। এমনকি কোথাও কোথাও শিলা বৃষ্টি হওয়ারও সম্ভাবনার কথা জানিয়েছে হাওয়া অফিস। তবে দক্ষিণের জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা থাকলেও উত্তরের জেলাগুলিতে আপাতত বৃষ্টির সম্ভাবনা কম।

 

Related Articles