Truth of Bengal: অতি বৃষ্টির ফলে পশ্চিমবঙ্গের বেশ কিছু অঞ্চলে বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে। এর মধ্যেই যদি ডিভিসি (DVC) জল ছাড়ে তাহলে বিপদ বাড়বে। বিষয়টিকে সামনে রেখে নবান্ন থেকে ডিভিসি কর্তৃপক্ষের সঙ্গে কথা বলা হয়েছে। রাজ্যকে না জানিয়ে জল না ছাড়ার আশ্বাসও দিয়েছে ডিভিসি কর্তৃপক্ষ। না বলে একাধিকবার জল ছেড়েছে ডিভিসি, এমন অভিযোগ বারবার করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
[আরও পড়ুনঃ 21_06_2025 Dooars Cultural & Literary Meet at Cooch Behar Birsamunda Academy]
সেই কারণে রাজ্যের বার্তা ইতিমধ্যে পৌঁছেছে কর্তৃপক্ষের কাছে। পাশাপাশি বিভিন্ন নদী রীতিমতো ফুঁসছে। নদীর জল এবং বাঁধের ওপর অতিরিক্ত নজরদারির নির্দেশ দেওয়া হয়েছে। সাধারণ মানুষ যেন সরকারি সুবিধা থেকে বঞ্চিত না হন, এমন নির্দেশও নবান্ন থেকে দেওয়া হয়েছে। ইতিমধ্যে চার মন্ত্রীকে বন্যা পরিস্থিতি দেখার জন্য নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।(DVC)






