রাজ্যের খবর

অরবিন্দ বিদ্যামন্দিরে চাঙড় ভাঙায় বন্ধ তিনতলা, পালা করে বন্ধ ক্লাস

Three floors closed due to roof collapse at Aurobindo Vidya Mandir, classes closed in shifts

Truth Of Bengal: নিত্যদিন চাঙড় ভেঙে পড়ছে চন্দননগর হাঁটখোলার শ্রী অরবিন্দ বিদ্যামন্দিরে। চাঙড় ভাঙায় বন্ধ তিনতলা, এক এক দিনে এক এক ক্লাস বন্ধ অরবিন্দ বিদ্যামন্দিরে। ক্লাসরুমের সংখ্যা কমে যাওয়ায় প্রতি সপ্তাহে এক দিন করে এক একটি ক্লাস বন্ধ রাখতে হচ্ছে।

নিত্যদিন চাঙড় ভেঙে পড়ছে চন্দননগর হাঁটখোলার শ্রী অরবিন্দ বিদ্যামন্দিরের। যার জেরে তিনতলা ওই বিদ্যালয় ভবনের ভগ্নাকার উপরতলার পাঁচটি কক্ষ বন্ধ করতে বাধ্য হয়েছে স্কুল কর্তৃপক্ষ। ক্লাসরুমের সংখ্যা কমে যাওয়ায় প্রতি সপ্তাহে এক দিন করে এক একটি ক্লাস বন্ধ রাখতে হচ্ছে। এতে পড়াশোনার ক্ষতি হচ্ছে বলে মেনে নিয়েছেন বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা কস্তুরী রায়।

মঙ্গলবার সকালে বিদ্যালয়ের বাইরের কার্নিশ থেকে একটি বড় চাই ভেঙে পড়ে। কোন হোতাহত না হলেও ঘটনার পর থেকেই স্থানীয়রা এই বিদ্যালয় সংস্কারের দাবি জানাচ্ছেন। সোমবার সেই দাবিতেই বিদ্যালয়ের সামনে বিক্ষোভ দেখায় এসএফআই। একই সঙ্গে সরকার নির্ধারিত ফিজের থেকে অতিরিক্ত টাকা নেওয়া হচ্ছে বলেও তারা অভিযোগ তোলেন।

মেয়র রাম চক্রবর্তীর দাবি, “বিদ্যালয়ের রক্ষনাবেক্ষণে অনেক টাকার প্রয়োজন। পুর দফতরকে জানানো হয়েছে। অন্যদিকে অতিরিক্ত ফিজ নেওয়া প্রসঙ্গে মেয়রের জবাব, ইংরেজি মাধ্যম স্কুল। ভাল ভাবে চালাতে গেলে কিছু বেশি টাকা লাগে। সেটাই নেওয়া হচ্ছে।”

Related Articles