ভারত অলিম্পিকের ফাইনালে খেললে তবেই অবসর ভাঙতে পারেন বিরাট
Virat Kohli can only retire if India plays in the Olympic final
Truth Of Bengal: ২০২৪ সালে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ জয় করেছিল ভারত। তারপরই কুড়ি-বিশের ক্রিকেটকে আলবিদা জানিয়েছিলেন বিরাট কোহলি। তবে কি আবার অবসর ভেঙে তিনি ফিরে আসবেন টি-টোয়েন্টি ক্রিকেটে। তবে তাঁকে টি-টোয়েন্টি ক্রিকেটে জাতীয় দলের হয়ে খেলতে দেখতে গেলে একটি শর্ত মানতে হবে। আর নিজেই সেই শর্ত দিলেন কিং কোহলি। কি সেই শর্ত?
এই প্রসঙ্গে বিরাট জানান, ‘২০২৮ সালে অলিম্পিকের আসর বসবে। সেই অলিম্পিকের আসরে ভারত যদি ফাইনালে খেলার যোগ্যতা অর্জন করতে পারে, তাহলে তিনি একটি ম্যাচের জন্য অবসর ভেঙে আবার জাতীয় দলের জার্সিতে মাঠে নামবেন। কেননা অলিম্পিকের আসরে অংশগ্রহণ করা দারুণ একটা ব্যাপার। যা ভাষায় প্রকাশ করা যাবে না। বিশেষ করে ম্যাচ জিতে যখন গলায় মেডেল পরে ভিকট্রি স্ট্যান্ডে দাঁড়ানোর মুহূর্তটা এক কথায় অসাধারণ।’
প্রসঙ্গত, ১২৮ বছর পর আবার অলিম্পিকের মেগা ইভেন্টে ফিরতে চলেছে ক্রিকেট। একদিনের নয়, টি-টোয়েন্টি ফর্ম্যাটে এই খেলা অনুষ্ঠিত হবে। তবে টুর্নামেন্টের মূল পর্বে দেশগুলিক কিভাবে খেলার যোগ্যতা অর্জন করবে তা এখনও ঠিক হয়নি।






