কলকাতা

২ লক্ষ বই চুরির অভিযোগ! প্রাথমিক স্কুল শিক্ষা সংসদের কাছে রিপোর্ট তলব হাইকোর্টের

High Court Seeks Report on Alleged Theft of 2 Lakh Books from Education Board

Truth of Bengal: সরকারি বই গোডাউন থেকে প্রায় ২ লক্ষ বই চুরি এমনটাই অভিযোগ। আর এরই জন্য জনস্বার্থ মামলা কলকাতা হাইকোর্টে। বৃহস্পতিবার কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানমের ডিভিশন বেঞ্চে এই মামলার শুনানি ছিল। এইদিন প্রধান বিচারপতি নির্দেশ দেন, উত্তর দিনাজপুর জেলা প্রাথমিক স্কুল শিক্ষা সংসদকে এই বিষয়ে আগামী তিন সপ্তাহের মধ্যে রিপোর্ট জমা দিতে হবে এবং সঠিকভাবে জানাতে হবে চুরি যাওয়া কতগুলি বই উদ্ধার হয়েছে।

আজ থেকে ২ বছর আগের ঘটনা, ২০২২ সালে উত্তর দিনাজপুরের ইসলামপুরের একটি গোডাউন থেকে প্রাথমিকের প্রায় ২ লক্ষ বই চুরি হয়। সূত্র থেকে জানাযায় , এসআই অফিসের ঘর থেকে সেই বইগুলি চুরি হয়। আর  এ নিয়ে আদালতে জনস্বার্থ মামলা দায়ের হয়। এর পরিপেক্ষিতে সিবিআই তদন্তের দাবি তোলেন অভিযোগকারীরা।

পুলিশ এই ঘটনার তদন্তে নামলে  দু’জনকে চিহ্নিত করলেও সেইভাবে তদন্ত করেনি পুলিশ এমনটাই অভিযোগ ছিল মামলাকারীদের মধ্যে। আদালতের পক্ষ থেকে জানানো হয়, এত বই দু’জনের পক্ষে চুরি করা সম্ভব নয়।

এছাড়াও আদালত জানায়, রাজ্য এই মামলায় জানিয়েছে, নভেম্বর মাসে চার্জশিট দেওয়ার পাশাপাশি অনেক বই উদ্ধারও করা হয়েছে। এবার কত বই চুরি হয়েছে, ছাত্ররা নতুন বই পেয়েছে কি না ইত্যাদি নিয়ে জেলা প্রাথমিক স্কুল শিক্ষা সংসদকে রিপোর্ট দিতে হবে হাইকোর্টে।

Related Articles