কলকাতারাজ্যের খবর

সোমবার সরকারি কর্মসূচিতে সন্দেশখালি সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী

The Chief Minister is going to visit Sandeshkhali on Monday for a government program.

Truth of Bengal: জয় চক্রবর্তী: আগামী ৩০ ডিসেম্বর, সোমবার সন্দেশখালি যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সন্দেশখালি কাণ্ডের পর এই প্রথমবার সরকারি কর্মসূচিতে সন্দেশখালি যাচ্ছেন তিনি। দুপুর ১ টায় সন্দেশখালিতে সরকারি কর্মসূচিতে যোগ দেবেন। সন্দেশখালিতে পাবলিক ডিস্ট্রিবিউশন অনুষ্ঠানে যোগ দেবেন তিনি। সেখানে ২০,০০০ মানুষকে সরকারি পরিষেবা দেওয়া হবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। বৃহস্পতিবার নবান্ন থেকে একথা জানিয়েছেন মুখ্যমন্ত্রী নিজেই।

৩০ ডিসেম্বর সন্দেশখালি তে পাবলিক ডিস্ট্রিবিউশন অনুষ্ঠানে যোগ দেবেন। প্রায় ২০ হাজার মানুষকে পরিষেবা দেওয়া হবে। (সন্দেশ খালির ঘটনার পর এই প্রথম ওখানে যাবেন মুখ্যমন্ত্রী)।

পয়লা জানুয়ারি ছুটির দিন। দলের কথা এখানে বলি না। তবে ওইদিন আমাদের দল ২৬ পুর্ণ করে ২৭ এ পা দিচ্ছে। ওই দিন ব্লাড ডোনেশন ক্যাম্প করা হবে। ওই দিন আমরা (দল) মা মাটি দিবস পালন করা হবে।

২ জানুয়ারি প্রশাসনিক পর্যালোচনা বৈঠক হবে নবান্ন সভাঘরে। ৮ জানুয়ারি মিলেনিয়াম পার্কের ওখানে ই-ভেসেল পরিষেবার শুভ সূচনা করবেন। আইটিসি আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স হাব করতে চাইছে। ওদের প্রজেক্ট রেডি আছে। ৫-৬ ফেব্রুয়ারি বেঙ্গল বিজনেস সামিট হবে। কালিঘাট স্কাই ওয়াকের কাজ শেষ হয়ে গেলে ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহে উদ্বোধন করবো।

ক্যাবিনেটের সিদ্ধান্ত
আলিপুর চিড়িয়াখানার উল্টোদিকে একটা জায়গা আছে, যেখানে একটা অ্যাকোয়ারিয়াম ছিলো। ওখানে অ্যাকোয়ারিয়াম ট থাকবে। পাশাপাশি ওখানে বড় বাজার করা হবে।

আলিপুর মিউজিয়াম এর উল্টোদিকে একটা বড় জায়গা আছে। ওখানে বিল্ডিং তৈরি হচ্ছে।‌ অর্ধেক টা দেওয়া হবে লেদার হাবের জন্য আর বাকিটা দেওয়া হবে বাংলার শাড়ি বিপননের জন্য।

রাজ্যের সব বড় শহরে এক একর করে জমি ফ্রিতে দেওয়া হবে বিগ বাজার করার জন্য। যার দুটো ফ্লোর সেল্ফ হেল্প গ্রুপের জন্য রাখতেই হবে। বাকিটা দোকান, কমিউনিটি হল, সিনেমা হল থাকবে‌। এটা টেন্ডার করে দেওয়া হবে। জমি আমাদের তৈরি হয়ে আছে।

কুয়াশার সময় রাত্রিকালীন সফর এড়িয়ে চললে ভালো হয়।

যারা বিভিন্ন বস্তিতে থাকেন, বিভিন্ন এলাকায় থাকেন, তারা আগুন পোহানোর ক্ষেত্রে সচেতন হন। দূর্গাপুর ব্রিজের ওখানে রেলের জমিতে বস্তি ছিলো। রেলকেও বলবো আপনারা এই বিষয়টি একটু দেখবেন। দূর্গাপুর ব্রিজের ওখানে বস্তিতে আগুন লাগায় ব্রিজ ক্ষতিগ্রস্ত হয়েছে। তার স্বাস্থ্য খারাপ হয়েছে। আগুনের তাপে ব্রিজের ক্ষতি হয়েছে। এর আগে আপনারা দেখেছেন মাঝেরহাট ব্রিজ নিয়ে কি হয়েছিলো।

ইন্ডিয়া জোটের নেতৃত্ব দেওয়া নিয়ে-

এই বিষয়ে আমি এখানে কিছু বলতে পারি না। আমি সব রাজনৈতিক দলকেই ধন্যবাদ জানাই‌। সবাইকেই নতুন বছরের শুভেচ্ছা জানাই।

Related Articles