রাজ্যের খবর

হৃদয়ের টানে ‘হৃদয়’ চুরি! সিউড়িতে নজর কাড়ছে অনন্য লাভ স্টোরি

A unique love story is attracting attention in siuri

Truth Of Bengal: ভালোবাসা নিখাদ, কখনও ওজন করা যায় না।হৃদয় আছে সেই তো ভালোবাসে,প্রতিটি মানুষেরই জীবনে প্রেম আসে। সুর-ছন্দের সেই কথা আমরা প্রত্যেকেই জানি। আর এই ভালোবাসার প্রতি টান থেকেই জিম-ও ডেলা কী করেছিলেন তা সকলের জানা। ও হেনরির ‘গিফট অব দ্য ম্যাজাইয়ের’ কথা আমরা বইয়ের পাতায় পড়েছি।স্বপ্নের পুরুষের উপহার কেনার   ডেলা যেখানে সোনালী চুল বেচে দিতে দ্বিধা করেনি, সেখানে জিম পছন্দের ঘড়িটি  বাজারে বেচে  চিরুনি কিনে আনেন। এত বড় ত্যাগ আর কে করতে পারে বলুন। বীরভূমের সিউড়ির বাপন বাদ্যকার অবশ্য নিজের কোনও জিনিস না বেচলেও পুরসভার হোর্ডিং থেকে লাভ চিহ্নই চুরি করে আনে হৃদয়ের টানে। পুলিশের কাছে এই সরল সত্যিটা স্বীকার করে নিয়েছে। ভয়ে ভাবে, পুলিশ তাকে শাস্তি দিতে পারে। সে ভাবে, ভালোবাসার জন্য তাকে এবার হয়তো বড় মূল্য দিতে হতে পারে।

মানবিক পুলিশ আর সিউড়ী পুরসভার চেয়ারম্যান ওই যুবকের স্ত্রীকে দেওয়ার জন্য কিনে দিলেন এই গুচ্ছ গোলাপ। থানার বাইরে বেরিয়ে স্ত্রীকে সেই গোলাপ দিয়ে পায়ে হাত দিয়ে প্রণাম করলেন বাপন বাদ্যকর। প্রতিজ্ঞা করলেন আর কোনওদিনও, কোনও কারণেই চুরি করবে না। কাগজে-কলমে সই করিয়ে ছেড়ে দেওয়া হল যুবককে। তাঁকে প্রশ্ন করা হলে বাপন বলেন, ‘ওর জন্য চুরি করেছিলাম। ও আমার জান।’ সিউড়ি পুরসভার চেয়ারম্যান বলেন, রাজনৈতিক জীবনে এমন ছবি তিনি কোনওদিন দেখেননি।

এই নিখাদ ভালোবাসার তারিফ করছেন বীরভূমের সব স্তরের মানুষ।তাঁরা বলছেন,পেটের জন্য মানুষ চুরি করে।আর হৃদয়ের জন্য এই লাভ চিহ্ন চুরি,সত্যিই মনে দাগ কেটে খাকবে আজীবন। হৃদয়ের টানে হৃদয় চুরি থাক না আমাদের স্বার্থপর পৃথিবীতে অন্যরকম দৃষ্টান্ত হয়ে।

Related Articles