মহিলা উদ্যোগপতির তালিকায় সবার ওপরে জায়গা করে নিল বাংলা
Bengal tops list of women entrepreneurs

Truth Of Bengal: বাংলায় ক্ষুদ্র-মাঝারিও ছোট শিল্পের প্রসার ঘটছে দ্রুত। যার জন্য এমএসএমইতে বাংলা পরপর কয়েকবছর সেরার শিরোপা পেয়েছে। এরপরেও জেলায় জেলায় এমএসএমই-র সংখ্যা বাড়ানোর জন্য নানা সুবিধা প্রদান করছে রাজ্য সরকার। ৭থেকে ১৭ডিসেম্বর আয়োজন করা হচ্ছে সিনার্জির। সেইমতো বিভিন্ন জেলায় নতুন উদ্যোগীরা এই শিল্পসম্মেলনে অংশ নিচ্ছেন।
এর মাঝে বাংলার ক্ষুদ্রও মাঝারি শিল্পের অগ্রগতির ইতিবাচক তথ্য মিলল। মহিলা শিল্পপতির তালিকায় জাতীয় স্তরে বাংলাই সেরা জায়গা দখল করে নিল। এমএসএমই দফতরের আয়োজিত মালদার সম্মেলনে এই তথ্য তুলে ধরেছেন মন্ত্রী চন্দ্রনাথ সিনহা।
এদিকে, আরও যাতে মহিলারা শিল্প সংক্রান্ত ভাবনাকে সফল করতে পারে তার জন্য নানা সাহায্য করছে রাজ্য সরকার।বিশেষতঃ পানীয় জল,বিদ্যুত,জমি,পরিকাঠামোগত সুবিধা কী কী মিলতে পারে তা সিনার্জিতে তুলে ধরছেন সরকারি আধিকারিকরা। আগামীদিনে শিল্পের চাবিকাঠি যাতে মহিলাদের হাতে থাকে সেজন্য যাবতীয় সুবিধা দিচ্ছে প্রশাসন।নারীশক্তির বিস্তার ও ক্ষমতায়নের লক্ষ্যে রাজ্য সরকার চাইছে বেশি করে মহিলাদের উদ্যোগী করে তোলার। যাতে পুরুষদের মতোই এই অর্ধেক আকাশও আর্থিক বিকাশের চালিকাশক্তি হয়ে উঠতে পারে।
উল্লেখ্য, মহিলাদের মর্যাদা দিতে স্বাস্থ্যসাথী কার্ডের মূল মাথা হল মহিলারা। নগদ অর্থের প্রসার ঘটাতে লক্ষ্মীর ভান্ডারের মতো প্রকল্প রূপায়ণ করা হচ্ছে।তাই নারীদের হাত ধরে বাঙালিসমাজ যদি বাণিজ্যে বসতি লক্ষ্মী এই মিশনকে পূরণ করতে পারে তাহলে দেশের সার্বিক বিকাশ সম্পন্ন হবে বলে মনে করা হচ্ছে।






