এবার জেল মুক্ত কুন্তাল ঘোষ,তবে যেতে পারবে না পশ্চিমবঙ্গের বাহিরে
Kuntal Ghosh is now free from jail, but will not be able to go outside West Bengal

Truth of Bengal: কুন্তল ঘোষ নিয়োগ সংক্রান্ত আর্থিক লেনদেনে চাকরিপ্রার্থীদের থেকে চাকরির প্রতিশ্রুতির বিনিময়ে টাকা তোলার অভিযোগের ভিত্তে দীর্ঘ সময় তাকে কেন্দ্রীয় তদন্তকারী দল প্রায় ২৩ মাস হেফাজতে নিয়ে তদন্ত করতে দেখা যায়। এরই মাঝে গত ২০ নভেম্বর কুন্তলকে ইডির মামলায় জামিন দিয়েছিল কলকাতা হাই কোর্ট। এ বার সুপ্রিম কোর্ট তাঁর জামিন মঞ্জুর করল সিবিআই মামলায়।
গত অক্টোবরে সুপ্রিম কোর্টের বিচারপতি সূর্য কান্ত, বিচারপতি সিটি রবি কুমার এবং বিচারপতি উজ্জ্বল ভূঞার বেঞ্চ সিবিআই মামলায় জামিনের আবেদনের শুনানিতে জানিয়েছিল, কুন্তলকে হাইকোর্টে আবেদন করতে হবে। তবে শেষ পর্যন্ত মঞ্জুর হল তাঁর আবেদন। শীর্ষ আদালত জানিয়েছে, তদন্তকারী সংস্থার অনুমতি ছাড়া পশ্চিমবঙ্গের বাইরে যেতে পারবেন না। মামলা বিচারাধীন থাকাকালীন কোনও সরকারি পদ নিতে পারবেন না জানা যায়।
কুন্তল চাকরি দেওয়ার নামে চাকরিপ্রার্থীদের কাছ থেকে প্রায় চার কোটি টাকা তুলেছেন বলে অভিযোগ করা হয়। অন্য দিকে, ইডির দাবি ৩২৫ জন শিক্ষক-পদপ্রার্থীর কাছ থেকে ৩ কোটি ২৫ লক্ষ টাকা নিয়েছেন কুন্তল। তাঁর কাছে সব মিলিয়ে ১৯ কোটি টাকারও বেশি পৌঁছেছিল বলেও আদালতকে জানায় ইডি।
সিবিআইয়ের রিপোর্টে দাবি, টেটে ফেল করা প্রার্থীদের যোগ্য প্রমাণ করতে ভুয়ো ওয়েবসাইট তৈরি করেছিলেন কুন্তলেরা। অবিকল আসল ওয়েবসাইটের মতো দেখতে ছিল সেই ভুয়ো ওয়েবসাইট। এমনকি, দুর্নীতি যাতে নজর এড়িয়ে যায়, সে জন্য ভুয়ো ইমেল আইডি থেকে অযোগ্য চাকরিপ্রাপকদের মেল পাঠিয়ে ইন্টারভিউয়ের জন্য ডেকে পাঠানো হত। কোনও নিয়মের তোয়াক্কা না করেই ওএমআর শিট মূল্যায়নের দায়িত্ব ‘এস বসু রায় অ্যান্ড কোম্পানি’কে দেওয়া হয়েছিল বলেও রিপোর্টে উল্লেখ করেছে সিবিআই।






