কী কাণ্ড! অফিসে ডেলিভার হল কন্ডোম, তাও আবার সি থ্রু প্যাকেটে!
delhi man orders condom at swiggy instamart left embarrased
Truth Of Bengal: নৈনিতাল ঘুরতে যাবেন। তার আগে অনলাইনে অর্ডার করেছিলেন কন্ডোম। অন্যান্যবার ব্লিঙ্ক ইট-এ করলেও এবার অর্ডার করেছিলেন স্যুইগি ইনস্টামার্টে। তবে, ডেলিভারি আসতেই রাগে ফেটে পড়েন মনন সিং।
অ্যাড্রেসে দিয়েছিলেন অফিসের ঠিকানা। আর অফিসে সি থ্রু প্যাকেটে এসে পৌঁছল কন্ডোম। লজ্জায় কোথায় মুখ লোকাবেন, বুঝে উঠতে পারছিলেন না তিনি।
এরপর রেডিট-এ এই ঘটনা নিয়ে সরব হন মনন সিং। তিনি বলেন, ‘স্যুইগি ইনস্টামার্ট আমায় ধ্বংস করে দিল’। তিনি আরও লেখেন, ‘কন্ডোম কেনা এমন কোনও বড় ব্যাপার নয়। সাধারণত, ব্লিঙ্ক ইট-এই অর্ডার করে থাকি। ওরা ব্রাউন প্যাকেজ করে দেয়। এবার অফিসে বসেই ভাবলাম, স্যুইগি ইনস্টামার্টে দেখি। বোকার মতো, অফিসে ডেলিভার করতে বলেছিলাম। রিসেপশনে গিয়ে দেখি সি থ্রু প্যাকেটে পরিষ্কার বোঝা যাচ্ছে কন্ডোম। অফিসের কলিগরা কী ভাবছে, জানি না’।
পোস্ট করার পর থেকেই প্রায় ন হাজার আপভোট এবং কমেন্ট দেখা গেছে মনন সিং-এর পোস্টে। অনেকেই তাঁদের মতামত ভাগ করে নিয়েছেন। কেউ বলছেন, ‘অফিসে কেন কেউ কন্ডোম অর্ডার করবে?’। আরেকজন বলছেন, ‘অ্যামাজন ফ্রেশের থেকে স্যুইগি ইনস্টামার্ট ভাল। অ্যামাজন ফ্রেশ কোনও প্যাকেজ ছাড়াই কন্ডোম ডেলিভার করে’।






